শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দুদিন করার ভাবনা সরকারের

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দুদিন করার ভাবনা সরকারের

    চলমান বিদ্যুৎ সংকটে শিক্ষা প্রতিষ্ঠানে এখনই সাপ্তাহিক ছুটি দুই দিন করা যায় কি না তা সরকারের ভাবনায় আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতির সম্মেলন ও শোক দিবসের আলোচনায় তিনি বলেন, সাপ্তাহিক ছুটি দুদিন করা যায় কি না বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, সেটা আমরা ভাবছি।

    বর্তমানে অনেক স্কুল ও কলেজে শুক্রবার সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি ছয় দিন পাঠদান হয়। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে।

    ২০২৩ সাল থেকে প্রাথমিক থেকে শুরু করে সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন করে সপ্তাহিক ছুটি থাকবে বলে গত ফেব্রুয়ারিতে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

    শুক্রবার তিনি বলেন, এ মুহূর্তে সিদ্ধান্ত আমি ঠিক বলতে পারছি না। তবে আমরা এটা নিয়ে ভাবছি। হয়ত শিগগিরই যে সিদ্ধান্ত হবে, তা জানিয়ে দেওয়া হবে।

    বিশ্বে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ ডলার বাঁচাতে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে। তাতে সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় সরকারকে এলাকাভিত্তিক লোড শেডিং দিতে হচ্ছে দিনে কয়েক ঘণ্টা করে।

    বিদ্যুৎ সাশ্রয়ে সবশেষ বৃহস্পতিবার শিল্প-কারখানায় একেক দিন একেক এলাকায় ছুটির ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাতে দিনে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয়ের আশা করছেন কর্মকর্তারা। সরকারের এসব সিদ্ধান্তে নানা সমালোচনাও চলছে।

    সবসময় সব সিদ্ধান্ত জনপ্রিয় হয় না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেন, প্রয়োজন সঠিক সিদ্ধান্তের। শেখ হাসিনা সেই কাজটিই করছেন। আজকে কৃচ্ছ্র সাধন করবেন, আগামী ১ বছরের মধ্যে যে ধাক্কাগুলো আসছে অর্থনীতির উপরে বৈশ্বিক পরিস্থিতির কারণে- সেগুলোকে আমরা সামলে উঠতে পারব।

    যদি এখন কঠিন সিদ্ধান্ত না নেওয়া হয়, এক বছর-দেড় বছর পর নির্বাচন, সবাইকে খুশি করার নীতি নেওয়া হয়; তাহলে এ ধাক্কা সামলাতে পারবে না আমাদের অর্থনীতি।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সাশ্রয়ী হতে শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি বাড়ছে কি না- আমরা চিন্তা ভাবনা করছি। আগামী বছর থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি সপ্তাহে দুদিন হবে। এখন থেকেই সেদিকে যাব কি না ভাবছি। আবার দুই বছর করোনার কারণে পাঠদান করতে পারি নাই। তবে আমরা গবেষণা করেছি। ফলাফল বলছে- আমাদের শিক্ষার্থীদের ঘাটতি ঘটেনি। তাদের জন্য এটা শাপেবর হয়েছে। তাদের স্ব শিখনের দক্ষতা তৈরি হয়েছে। এটা আমাদের জন্য বড় অর্জন।

    মহামারীর কারণে শিক্ষার্থীরা ঝরে পড়েনি মন্তব্য করে তিনি বলেন, ড্রপ আউট, ড্রপ আউট- করে সবাই মাথা খারাপ করে দিয়েছিল। কিন্তু কোনো ড্রপ আউট হয়নি।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ১৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    সাত কলেজ দেখভালে ঢাবি’র মধ্যে আলাদা ব্যবস্থা

    ১৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ১৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ১৩ অগাস্ট, ২০২২ ০৭:৫৮ পূর্বাহ্ন