শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে: জি এম কাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ অগাস্ট, ২০২২ ১২:০৩ পূর্বাহ্ন

    উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে: জি এম কাদের

    জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেছেন, ‘ইউরোপ, আমেরিকা আর সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে দেওয়া উন্নয়নের নৌকা এখন শ্রীলঙ্কার পথে।’

    শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডের ঈদগাহ মাঠে জাপার মিরপুর ও শাহ আলী থানার দ্বিবার্ষিক-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের এ কথা বলেন।

    জি এম কাদের বলেন, ‘দেশের স্বার্থে কথা বললেই সরকারের কিছু নেতা ষড়যন্ত্র খোঁজেন। আমরা যখন বলেছি দেশ শ্রীলঙ্কার মতো ব্যর্থ হতে চলছে, তখন আমাদের মূর্খ বলেছেন। এখন আমাদের প্রশ্ন, দেশে লোডশেডিং কেন? ডলারের দাম এত বেড়েছে কেন? জ্বালানি তেলের দাম এত বেড়েছে কেন? সারা দিন বিশ্বব্যাংক, আইএমএফকে গালাগাল করে এখন ঋণের জন্য তাদের পেছনে ঘুরছেন কেন?’

    জ্বালানি খাতে বিপুল দুর্নীতির অভিযোগ করে জাপার চেয়ারম্যান বলেন, দেশের মানুষ জানতে চায়, প্রতিবছর কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে। কারা এই দুর্নীতির সঙ্গে জড়িত। জ্বালানি খাতের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দুর্নীতিবাজদের বিচারের মুখোমুখি করতে হবে।

    বিদেশে অর্থ পাচার প্রসঙ্গে জি এম কাদের বলেন, গত বছর বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে চার লাখ কোটি টাকা পাচার হয়েছে। কারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, তাদের তালিকা জানতে চায় দেশের মানুষ। সরকার পাচারকারীদের তথ্য প্রকাশ না করে নিজেকেই প্রশ্নবিদ্ধ করছে। দুর্নীতিবাজ ও পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অপরাধীদের পক্ষ নিচ্ছে সরকার। তাই সাধারণ মানুষ মনে করছে, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ক্ষমতাসীন দলের লোকজনকে বাঁচাতে দুর্নীতির তথ্য প্রকাশ করছে না।

    আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গে সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের বলেন, দেশের মানুষ আর টালবাহানার নির্বাচন চায় না। নির্বাচনের নামে ইভিএমের কারসাজি চলবে না। তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের কথা বললেই আওয়ামী লীগের কিছু নেতা মনে করেন তাঁদের গালাগাল দেওয়া হচ্ছে। অযৌক্তিকভাবে তাঁরা আমাদের গালাগাল দিতে শুরু করেন। তাঁরা বুঝতে চান না, মানুষ তাঁদের ভোটাধিকার ফিরে পেতে চান। মানুষ নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চান।’

    সম্মেলনে আরও বক্তব্য দেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর, সফিকুল ইসলাম, আতিকুর রহমান, মোস্তফা আল মাহমুদ প্রমুখ। সভাপতিত্ব করেন জাপার ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব জাহাঙ্গীর আলম পাঠান।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর