শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইন্দুরকানির সাউদখালী চর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    পিরোজপুর প্রতিনিধি

    ১২ অগাস্ট, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন

    ইন্দুরকানির সাউদখালী চর থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

    পিরোজপুরের ইন্দুরকানীর সাউদখালী নদীর চর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কচা নদীর সাউথখালী চর থেকে ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।

    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক বৃহস্পতিবার সন্ধ্যার পরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।


    এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলের দিকে সাউদখালী চরে আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত মরদেহ পড়ে থাকতে দেখে । ধারণা করা হচ্ছে জোয়ারের পানিতে লাশটি নদী থেকে ভেসে এসে চরে আটকা পড়ে। লাশটি আনুমানিক ১১- ১২ দিন আগের হবে বলে ধারণা করছে স্থানীয় থানা পুলিশ।
    মরদেহের গায়ে কাটাছেঁড়া বা কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে অনেক দিন হওয়ায় লাশটির চেহারা বিকৃত হয়ে গেছে বলে জানান পুলিশ।

    ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, সাউদখালী নদীর চর থেকে অর্ধ গলিত অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের চেহারা বিকৃত হয়ে গেছে। এটি খুন না দুর্ঘটনায় মৃত্যু ময়না তদন্ত শেষে পরে এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১২ অগাস্ট, ২০২২ ০৯:২৪ পূর্বাহ্ন