শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

    পিরোজপুর প্রতিনিধি

    ১১ অগাস্ট, ২০২২ ১১:১১ অপরাহ্ন

    পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ

    পিরোজপুরে গ্রাম পুলিশদের মাঝে ৪০ লক্ষাধিক টাকার বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ আগষ্ট) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ-মিজান স্মৃতি মিলনায়তনে এসকল অতীব প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

    এসময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, পল্লী অঞ্চলের কোটি কোটি মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করার মূল দায়িত্ব গ্রাম পুলিশদের উপর। তারাই প্রথম জানতে পারেন যে কোথায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড সংঘটিত হচ্ছে বা হবার আশংঙ্কা রয়েছে। গ্রাম পুলিশরাই এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। জেলা প্রশাসক গ্রাম পুলিশদের প্রতি আহ্বান জানিয়ে বলেন পিরোজপুরে মানুষের সুখ-শান্তি, সামাজিক সম্প্রীতি বজায় রাখতে অতীতের মত আপনারা সজাগ ও সচেতন থাকবেন। কোন অশুভ চক্র আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে তাৎক্ষনিকভাবে পুলিশ বাহিনীকে এবং জেলা প্রশাসনকে অবহিত করবেন।

    এসময় জেলার ৭টি উপজেলার ৫৪টি ইউনিয়নের ৪ শত ৮২ জন গ্রাম পুলিশের প্রত্যেককে তাদের পোষাকের জন্য ২টি খাকি প্যান্ট, ২টি শার্ট, ১ জোড়া জুতো, বেল্টসহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। এছাড়াও ১শত ২৭ জন গ্রাম পুলিশের প্রত্যেকে ১টি করে বাইসাইকেল প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর