শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১১:৫৬ পূর্বাহ্ন

    চতুর্থ ধাপের ইউপি নির্বাচন ২৬ ডিসেম্বর
    ইউপি নির্বাচন

    চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ তিন দিন পিছিয়ে ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা/থানা নির্বাচন অফিসার ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়েছে, ইউপির সাধারণ নির্বাচন, বিভিন্ন ইউপির শূন্য পদে উপনির্বাচন ও বিভিন্ন উপজেলা পরিষদের শূন্য পদের ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর পুনঃনির্ধারণ করার জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

    তবে মনোনয়নপত্র দাখিল, বাছাই, বাছাইয়ের বিরুদ্ধে আপিল, আপিল গ্রহণ, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দের তারিখ অপরিবর্তিত থাকবে। চলমান এইচএসসি পরীক্ষার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউপি ভোটের তারিখ পেছানো হয়েছে বলে ইসির যুগ্ম সচিব মো. ফরহাদ আহাম্মদ খান জানিয়েছেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর