শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাজধানীতে রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল

    নিজস্ব প্রতিবেদক

    ৭ অগাস্ট, ২০২২ ০৮:২৭ পূর্বাহ্ন

    রাজধানীতে রিজভীর নেতৃত্বে হারিকেন মিছিল

    জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    শনিবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে দলের নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে হঠাৎ মিছিলটি বের করে একই সড়কের স্কাউট মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

    স্কাউট মার্কেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী বলেন, আজ চারিদিকে শুধু অন্ধকার। এই অন্ধকারের প্রতিবাদ করায় এই সরকারের পোশাকধারী সন্ত্রাসী পুলিশ আমার ভাই নূরে আলম ও আব্দুর রহিমের জীবন কেড়ে নিয়েছে।

    রিজভী আরও বলেন, এই সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে। অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান রিজভী।

    এসময় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর