শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান ১২ ডিসেম্বর

    নিজস্ব প্রতিবেদক

    ৩ ডিসেম্বর, ২০২১ ১০:৪৯ পূর্বাহ্ন

    আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান ১২ ডিসেম্বর
    মেট্রোরেল

    প্রথমবারের মত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করবে আগামী ১২ ডিসেম্বর। এর জন্য রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি শেষ করা হয়েছে। আগামী ২০২২ সালের ডিসেম্বরে এ অংশে বাণিজ্যিক চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ (ডিএমটিসিএল)।

    এর আগে কয়েকধাপে দিয়াবাড়ির ডিপো থেকে ট্র্যাকে ওঠানো হয় মেট্রোর একেকটি ট্রেন সেট। পরে ডিপো থেকে স্টেশন এক পর্যন্ত পরীক্ষামূলক চলাচল করে। পর্যায়ক্রমে স্টেশন দুই, তিন হয়ে পল্লবী এবং সর্বশেষ মিরপুর ১০ পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল দেয়া হয়। এবার ট্রায়াল রানের জন্য কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও স্টেশনের অবকাঠামোও প্রস্তুত করা হয়েছে।

    জানা গেছে, মেট্রোরেলের প্রতিটি সেটে থাকবে চারটি যাত্রীবাহী কোচ, দুইদিকে দুটো ইঞ্জিন। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কর্তৃপক্ষ বলছে, প্রতি স্কয়ার মিটারে ৮ জনের হিসাবে ব্যস্ততম সময়ে প্রায় ১ হাজার ৭০০ যাত্রী চলাচল করতে পারবে। এটি চালু হলে ঢাকার যানজট এবং মানুষের দুর্ভোগ অনেক কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর