শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৪, আহত ৪০

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৬ অগাস্ট, ২০২২ ০১:০০ অপরাহ্ন

    থাইল্যান্ডে নাইট ক্লাবে অগ্নিকাণ্ডে নিহত ১৪, আহত ৪০

    থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দক্ষিণ-পূর্বের চুনবুড়ি প্রদেশে একটি নাইট ক্লাবে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরো প্রায় ৪০ জন আহত হয়েছে।

    ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১টা নাগাদ থাইল্যান্ডের সত্তাহিপ জেলার মাউন্টেন বি নাইটস্পটে। ব্যাংকক থেকে এই জায়গার দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার।

    সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নাইট ক্লাবটি থেকে আতঙ্কিত লোকজন চিৎকার করে বেরিয়ে আসছে। তাদের মধ্যে অনেকের জামাকাপড়ে আগুন লেগে গেছে। পেছনে দাউদাউ করে জ্বলছে নাইট ক্লাব।

    দ্য সাওয়াং রোজানাথাম্মাসাথান রেসকিউ ফাউন্ডেশন জানিয়েছে, এখন পর্যন্ত ১৪ জন মারা গেছে। ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে। তাদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

    নাইট ক্লাবটির দেয়ালে দাহ্য পদার্থ থেকেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড বলে মনে করছে পুলিশ। আগুন নিয়ন্ত্রণে আনতে তিন ঘণ্টারও বেশি সময় লেগে গেছে। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি ঘটনায় তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

    মৃতদের মধ্যে চারজন নারী ও ১০ জন পুরুষ। মৃতদের বয়স ১৭ থেকে ৪৯ বছরের মধ্যে। তারা প্রত্যেকেই থাইল্যান্ডের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃতদের মধ্যে একজন গায়ক। তিনি একটি ব্যান্ডের সদস্য এবং ওই ক্লাবে গান গাইতেন।

    তার মা স্থানীয় সাংবাদিকদের বলেছেন, 'কী বলব, আমি জানি না। হঠাৎ যে কী হয়ে গেল। আমার ছেলের এক সঙ্গী ওই নাইট ক্লাবটি থেকে কোনো রকমে পালিয়ে আসতে পেরেছিল। সেই আমাকে নাইট ক্লাবে আগুন লাগার খবরটি দেয়। '

    সূত্র : বিবিসি

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ অগাস্ট, ২০২২ ০১:০০ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ অগাস্ট, ২০২২ ০১:০০ অপরাহ্ন