পরীমণির সাধ খাওয়ালেন মায়েরা

নিজস্ব প্রতিবেদক

৫ অগাস্ট, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ন

পরীমণির সাধ খাওয়ালেন মায়েরা

এই তো আর কয়েকটা দিন, তারপর পরীমণির ঘরে আসবে ফুটফুটে সন্তান। তাই অনাগত অতিথির অপেক্ষায় থাকা এ নায়িকাকে সাধ খাওয়াচ্ছেন তার সিনেমার মায়েরা। মিডিয়ায় পরীমণি মা হিসেবে বেশ সুখ্যাতি আছে পরিচালক চয়নিকা চৌধুরীর। তারা নিজেরাও সেটা স্বীকার করেন। পরিচালকের একাধিক ছবিতে কাজও করেছেন পরী। সেখান থেকেই মা-মেয়ের সম্পর্ক। এ নির্মাতা এবার মেয়ে পরীর মুখে তুলে দিলে সাধের খাবার। এর বেশ কিছু ছবি ৩১ জুলাই ফেইসবুকে পোস্ট করে সে বিষয়টি জানান দিয়েছেন নায়িকা। তাকে খাইয়েছেন আরেক মা শিল্পী সরকার অপুও। চলচ্চিত্রে তিনি পরীর মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। আবার এ অভিনেত্রী চিত্রনায়ক ইয়াশ রোশানের মা-ও।

পরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন শিল্পী সরকার অপু। তিনি অন্তঃসত্ত্বা পরীর জন্য নানা পদের খাবার রান্না করে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে উপহার হিসেবে দুটো শাড়িও নিয়ে যান। সেই মায়ের দেওয়া শাড়ি পরেই তার হাতের রান্না করা খাবার খেয়েছেন পরী। ৩১ জুলাই চয়নিকার সঙ্গে ছবি পোস্ট করে পরী লিখেছেন, তোমাকে নিয়ে কিছু লেখাটা আমার জন্য আসলেই কঠিন কিছু হয়ে যায় সবসময়। কী যে লিখতে চাই, সেসব ঠিক লিখতেই পারি না কখনও! আমার এ মা হওয়ার জার্নিতে শুরু থেকেই তো তুমি ছিলে। কত যত্ন করেছ সবসময়! এসবের কৃতজ্ঞতা কি আর এমনিই এমনিই বলা হয়ে যায় বলো! মায়েরা এমনই, তাই না! আমিও তোমার মতো একজন প্রাউড মাদার হব দেখো। মন ভরে দোয়া দিও এভাবেই।




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

৫ অগাস্ট, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

৫ অগাস্ট, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

৫ অগাস্ট, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

৫ অগাস্ট, ২০২২ ১১:১৭ পূর্বাহ্ন