শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘জাওয়াহিরি হত্যার’ বদলা নেওয়ার ‘ছক কষছে’ তালেবান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন

    ‘জাওয়াহিরি হত্যার’ বদলা নেওয়ার ‘ছক কষছে’ তালেবান

    আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় আল কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি হত্যার জবাব দিতে করণীয় ঠিক করতে বুধবার কাবুলে বৈঠক করেছেন তালেবানের শীর্ষ নেতারা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    গত সোমবার  কাবুলের একটি বাড়িতে ছিলেন আয়মান আল-জাওয়াহিরি। ড্রোন থেকে দুটি মিসাইল ছুড়ে জাওয়াহিরিকে হত্যা করা হয়।  যখন ড্রোন থেকে মিসাইল ছোড়া হয় তখন তিনি ওই বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে ছিলেন। তবে মিসাইল হামলায় জাওয়াহিরির পরিবারের অন্য সদস্যদের কোনো ক্ষতি হয়নি।

    এক দশকের বেশি আগে আল কায়েদার তৎকালীন শীর্ষ নেতা যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনকে হত্যার পর এটাই ওই সংগঠনের ওপর সবচেয়ে বড় আঘাত বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

    অবশ্য মার্কিন ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করলেও তালেবানের তরফ থেকে জাওয়াহিরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়নি।

    তবে মার্কিন ড্রোন হামলার ব্যাপারে কাবুলে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত একজন তালেবান নেতা রয়টার্সকে বলেছেন, ড্রোন হামলার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানানো উচিত কি না তা নিয়ে খুব উচ্চ পর্যায়ে বৈঠক চলছে। তারা যদি জবাব দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সমুচিত জবাবই দেওয়া হবে।

    নাম প্রকাশে অনিচ্ছুক ওই তালেবান নেতা বলেন, দুই দিন ধরে নেতৃস্থানীয়দের দীর্ঘ আলোচনা হয়েছে। তবে জাওয়াহিরি যে বাড়িতে ছিলেন সেখানেই মার্কিন ড্রোন আঘাত হেনেছে কী না তা নিশ্চিত করেননি ওই তালেবান নেতা।

    এক বছর আগে কাবুলে মার্কিন-সমর্থিত সরকারের পরাজয়ের পর এই হামলার ব্যাপারে তালেবান কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:২৩ পূর্বাহ্ন