শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ ইউজিসির

    নিজস্ব প্রতিবেদক

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ইংরেজি দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের উদ্যোগ ইউজিসির

    দেশের বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এছাড়া, নিজস্ব জনবল তৈরির উদ্যোগ হিসেবে ইংরেজি ভাষার ওপর বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে মাস্টার ট্রেইনার তৈরি করা হবে। এলক্ষ্যে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে শিগগির একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে ইউজিসি।

    ব্রিটিশ কাউন্সিল, ঢাকার পরিচালক (এডুকেশন) ডেভিড মেনার্ডের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন বিষয়ে গতকাল এক মতবিনিময় সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ এ কথা বলেন।

    প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, চলতি বছরের অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য চার মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পরিকল্পনা করছে ইউজিসি। ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির আওতায় বিশ্ববিদ্যালয়ের তিন হাজার প্রভাষককে পর্যায়ক্রমে একাডেমিক ও প্রশাসনিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধি ও মাস্টার ট্রেইনার তৈরির এ উদ্যোগে সহযোগিতা প্রদানের জন্য ব্রিটিশ কাউন্সিলের পরিচালককে আহ্বান জানান। এই উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকরা দক্ষভাবে ইরেজিতে ভাষার চারটি ক্ষেত্র- পড়া, লেখা, শোনা ও বলা এবং উপস্থাপনা ও যোগাযোগ দক্ষতা অর্জন করতে সক্ষম হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    তিনি আরও বলেন, একাডেমির আওতায় ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও বিজনেস কমিউনিকেশনসহ বিভিন্ন বিষয়ভিত্তিক প্রশিক্ষণ দেয়া হবে। সভায়, ডেভিড মেনার্ড আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিউএস র‌্যাংকিংয়ের আদলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য নিজস্ব র‌্যাংকিং ব্যবস্থা চালু এবং আধুনিক শিক্ষাদান পদ্ধতি চালু ও স্মার্ট উপকরণ ব্যবহারের পরামর্শ দেন। এর পরিপ্রেক্ষিতে প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, র‌্যাংকিংয়ের জন্য ইউজিসি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে। এছাড়া, দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুম রয়েছে। পর্যায়ক্রমে সব ক্লাসরুম স্মার্ট করা হবে। এছাড়া, পাঠদান আনন্দদায়ক করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সভায় ইউজিসি ও ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৪ অগাস্ট, ২০২২ ০৮:০৩ পূর্বাহ্ন