শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গণস্বাস্থ্য মেডিকেলের নবীন বরণ

    যৌবনে বঙ্গবন্ধুর প্রেমে পড়েছিলাম: কাদের সিদ্দিকী

    নিজস্ব প্রতিবেদক

    ২ অগাস্ট, ২০২২ ১০:২৮ অপরাহ্ন

    যৌবনে বঙ্গবন্ধুর প্রেমে পড়েছিলাম: কাদের সিদ্দিকী

    বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, যৌবনে নারীর প্রেমে পড়িনি বরং দেশেরপ্রেমে পড়েছিলাম, নেতার প্রেমে পড়েছিলাম। তাই তো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে দেশ মাতাকে রক্ষা করতে হাসিমুখে যুদ্ধ করেছিলাম।

    মঙ্গলবার (০২.০৮.২০২২ইং তারিখ) সাভারে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলকলেজের ২৭তম ব্যাচের নবীন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের বরণ, শপথ গ্রহণ ও কমিউনিটি প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন এই বীর মুক্তিযোদ্ধা। কাদের সিদ্দিকী বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে আমার রাজনৈতিক দর্শনের মিল নেই কিন্তু চেতনার মিল আছে। আমি উনাকে বঙ্গবন্ধুর মতই ভালভাসি। ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশ মাতৃকার টানে সেদিন নিরাপদ জীবন রেখে অনিশ্চিত জীবনকে বেছে নিয়েছিলেন। তিনি তখন ফিল্ড হাসপাতাল গড়ে না তুললে, আহত মুক্তিযোদ্ধদের চিকিৎসা না দিলে শহীদ মুক্তিযোদ্ধার সংখ্যা হয়তো আরো বেশি হতো, পক্ষাগাতগ্রস্ত মুক্তিযোদ্ধার সংখ্যা আরো বৃদ্ধি পেত। নবীন চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি বলেন- গণস্বাস্থ্য কেন্দ্র সাধারণ মানুষের মঙ্গলের জন্য স্থাপিত একটি প্রতিষ্ঠান। কাজেই এখানকার চিকিৎসকরা মানবিক হবে, ওষুধ কোম্পানীর সঙ্গে চুক্তিবদ্ধ হবে না, কোন ডায়াগনস্টিক সেন্টারের সাথে চুক্তিবদ্ধ হয়ে সেবার নামে সাধারণ মানুষকে হয়রানি করবে না।

    গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহখোন্দকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। জাফরুল্লাহ চৌধুরী তার বক্তব্যে   বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর অবদান শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন এবং করতালি দিয়ে তাঁর প্রতি সম্মানপ্রদর্শন করেন।

    তিনি বলেন মুক্তিযুদ্ধের জীবিত শ্রেষ্ঠ সন্তান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে নবীন বরণ অনুষ্ঠানে এসে তরুন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের উজ্জীবিত করেছেন।

    গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো:আবুল হোসেন ও রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে নবীন শিক্ষার্থীরা সাভার জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন। সেখানে নবীন শিক্ষার্থীদের ভাল মানুষ ও সুচিকিৎসক হওয়ার জন্য পথ নির্দেশক আটটি শপথ বাক্য পাঠ করান গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার। বঙ্গবীর কাদের সিদ্দিকী, ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধ্যা রায়, গণ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. লায়লা পারভীন বানু,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী ডা. মনজুর কাদির আহমেদ,গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ বিভাগীয় প্রধানগণ এসময় উপস্থিত ছিলেন।


    ক্যাপশন: সাভার জাতীয় স্মৃতিসৌধে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের নবীন চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের শপথ গ্রহণ।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২ অগাস্ট, ২০২২ ১০:২৮ অপরাহ্ন