এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

১ অগাস্ট, ২০২২ ০৯:০০ পূর্বাহ্ন

এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এই পরীক্ষা ১ অক্টোবর মোট ১৭ দিনে শেষ হবে এবারের এসএসসি পরীক্ষা ।

অন্যদিকে, ১০ অক্টোবর থেকে ১৫ অক্টোবরের মধ্যে  বিষয়ভিত্তিক ব্যাবহারিক পরীক্ষা সম্পন্ন হবে।

রোববার ঢাকা শিক্ষা বোর্ড ওয়েবসাইটে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির  আহবায়ক প্রফেসর এস. এম আমিরুল ইসলাম  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে  উল্লেখ করা হয়েছে, প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে। ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রের হলে প্রবেশ করতে হবে।

প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক( তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে  এবং উভয় পরীক্ষার মধ্যে কোন বিরতি থাকবে না। বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার সময় ২০ মিনিট এবং রচনামূলক পরীক্ষার সময় ১ ঘণ্টা ৪০ মিনিট।

উল্লেখ্য, এ বছর এসএসসিতে তিনটি বিষয়ে পরীক্ষা দিতে হবে না শিক্ষার্থীদের। এসএসসি ও সমমান পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণ করবে। সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এছাড়া  দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে।

 




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১ অগাস্ট, ২০২২ ০৯:০০ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১ অগাস্ট, ২০২২ ০৯:০০ পূর্বাহ্ন