শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অ্যামেরিকান বার্গারে ভ্যাট গোয়েন্দা অভিযান

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ ডিসেম্বর, ২০২১ ০৫:৫৭ অপরাহ্ন

    অ্যামেরিকান বার্গারে ভ্যাট গোয়েন্দা অভিযান
    ভ্যাট গোয়েন্দা


    ভ্যাট গোয়েন্দার একটি দল আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত অ্যামেরিকান বার্গার নামের ফাস্ট ফুডের দোকানে অভিযান পরিচালনা করেছে। ধানমন্ডির ৭ নম্বর রোডের ১৫ নম্বর বাসায় আমেরিকান বার্গার অবস্থিত।

    সংশ্লিষ্টরা জানান, নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা আমেরিকান বার্গারে খাবার খেয়ে বিল দিতে গিয়ে ভ্যাটের চালান চান। কিন্তু প্রতিষ্ঠান ভ্যাটের চালান না দেয়ায় ক্রেতা ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরে আজ অভিযোগ দায়ের করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংস্থার সহকারী পরিচালক মোঃ হারুন অর রশিদ বিকাল ৩ টায় অভিযান পরিচালনা করে।

    অভিযানে গোয়েন্দার দল দেখতে পায়, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ ব্যবসা পরিচালনা করলেও ১৩ ডিজিটের ভ্যাট নিবন্ধন গ্রহণ করেনি। গোয়েন্দার দল রেস্টেুরেন্টের POS মেশিন থেকে বিক্রয় তথ্য জব্দ করে। 

    অনুসন্ধানে আরো দেখা যায় যে, প্রতিষ্ঠানটি মাত্র ৪ মাসে ২৩ আগষ্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ) প্রায় ১৮.৩৫ লাখ টাকার  অধিক বিক্রয় তথ্য পাওয়া গেছে।যার উপর সরকার নির্ধারিত হারে ভ্যাট প্রযোজ্য থাকলেও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কোন প্রকার ভ্যাট প্রদান করেনি।

    কিন্তু ভ্যাট আইন অনুসারে, যে কোন ভ্যাটযোগ্য ব্যবসা শুরুর পূর্বেই যথাযথভাবে ভ্যাট নিবন্ধন গ্রহণ এবং নির্ধারিত ৬.৩ ফরমে ক্রেতাদের ভ্যাট চালান ইস্যু করতে হবে। একইসাথে, মাস শেষে পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে স্থানীয় ভ্যাট অফিসে রিটার্নের মাধ্যমে তাদের নিকট থেকে সংগৃহীত ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়ার বাধ্যবাধকতা রয়েছে।আমেরিকান বার্গার আইনের এই বিধান ভঙ্গ করে ব্যবসা পরিচালনা করেছে মর্মে ভ্যাট গোয়েন্দার দল দেখতে পান। 

    প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম অনুসন্ধানের স্বার্থে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যাংক-এ হিসাব বিবরণী তলব করা হয়েছে।যাচাই-বাছাই শেষে প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়েরসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হবে। 

    একইসাথে সংশ্লিষ্ট ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটকে দ্রুত এই ফাস্ট ফুডকে নিবন্ধনের আওতায় এনে যথাযথ ভ্যাট আদায়ের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর