রাবি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩০ জুলাই, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ন

 রাবি ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের ছাত্রী রিক্তা আক্তারের (২১) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দিনগত রাত ১২ টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিক্তা আক্তার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার গ্রামের বাড়ি কুষ্টিয়া কুমারখালির জোতপাড়া গ্রামে।

বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা তারেক নূর গণমাধ্যমকে বলেন, ঘটনাটি শোনার পর রাতেই মেডিকেল গিয়েছিলাম। রিক্তার মরদেহ রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে তার যেসব লক্ষণ দেখেছি তাতে এটি আত্মহত্যা মনে হয়নি। তবে আত্মহত্যা না কি হত্যা ময়নাতদন্তের পর বলতে পারবো।

রিক্তার সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, দুবছর আগে বিশ্ববিদ্যালয় ফলিত গণিত বিভাগে ইসতিয়াক রাব্বি নামের এক ছাত্রের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় তার। কলেজ জীবন থেকেই তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা দুজনই ব্যাচমেট। একবছর ধরে বাসা ভাড়া নিয়ে তারা বসবাস করছিলেন।

রাব্বির বন্ধু গণিত বিভাগের ছাত্র আল-আমিন ইসলাম বলেন, কয়েকদিন যাবত ওদের মধ্যে একটু ঝামেলা চলছিল। কাল বিকেলে ও(রাব্বি) আমাদের সঙ্গে ঘুরতে গিয়ে বলেছিল তার বউ না কি অন্য একটা ছেলের সঙ্গে ফেক আইডি খুলে কথা বলে। এটা নিয়ে দুপুরে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুল আলম প্রধান বলেন, রিক্তার মৃত্যুর খবর শুনে আমি রাজশাহী মেডিকেল কলেজের যাই। এ ঘটনার পুলিশি তদন্ত দাবি করছি। একজন শিক্ষার্থীর এমন অকালমৃত্যু কখনোই কাম্য নয়।

ঘটনার বিষয়ে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, রাত ১২টার দিকে রিক্তার স্বামীসহ আরও কয়েকজন তাকে মেডিকেলে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ বিষয়ে জানানো যাবে।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

৩০ জুলাই, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

৩০ জুলাই, ২০২২ ১০:২৩ পূর্বাহ্ন