শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে বসতবাড়ি লন্ডভন্ড

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ৩০ জুলাই, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন

    পাইকগাছায় আকষ্মিক ঘূর্ণিঝড়ে বসতবাড়ি লন্ডভন্ড

    পাইকগাছার গদারডাঙ্গা এলাকার উপর দিয়ে বৃহস্পতিবার বিকেলে বয়ে যাওয়া আকষ্মিক প্রচন্ড গতির ঘূর্ণিঝড়ের কবলে পড়ে একটি কাঁচা বসত-বাড়ি বিধ্বস্ত হয়েছে।

    স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দূর থেকে মোবাইলে ঘূর্ণিঝড়ের দৃশ্যটি ভিডিওধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, প্রচন্ড বেগে ঘূর্ণিঝড়টি কয়েকটি চিংড়ী ঘেরের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এসময় ঘেরের পানি প্রচন্ড গতিতে ঘূর্ণায়মান অবস্থায় এক ঘের থেকে অন্য ঘেরের অন্তত ৫০/৬০ ফুট উপর দিয়ে বয়ে যাচ্ছে। এক পর্যায়ে গদারডাঙ্গা গ্রামের গফফার গাজীর বাড়ি অতিক্রমের সময় তার কাঁচা বসতঘরটি নিমিষেই গুড়িয়ে উপরে তুলে ফেলে দেয়। তবে ঝড়ের সময় আশ-পাশের এলাকা শান্ত থাকতে দেখা যায়।

    ভিডিওতে দেখা যায়, এসময় ঝড়ের সাথে ঘেরের পানি আকাশের দিকে উঠে যাচ্ছে। ঘটনায় তাৎক্ষণিক এলাকায় ঘূর্ণিঝড় আতংক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তিনি অসহায় গফফার গাজীকে সহযোগিতার জন্য সকলের সুদৃষ্টি কামনা করেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ জুলাই, ২০২২ ০৯:১৫ পূর্বাহ্ন