এবার যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত 

জাগো কণ্ঠ ডেস্ক

২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫১ পূর্বাহ্ন

এবার যুক্তরাষ্ট্রে ওমিক্রন শনাক্ত 

বিশ্বজুড়ে আতঙ্কের মদ্যে এবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে প্রথম ওমিক্রমণ আক্রান্তের খবর পাওয়া গেছে। দক্ষিণ আফ্রিকা ফেরত একজনের শরীরের করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া গেছে বলি জানিয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

সূত্রমতে, ওমিক্রন আক্রান্ত এই ব্যক্তি ২২ নভেম্বর দক্ষিণ আফ্রিকা সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে আসেন এবং সোমবার ২৯ নভেম্বর তার করোনা পজেটিভ আসে। ড. অ্যান্থনি ফাউসি জানান, তার করোনার লক্ষণ ছিলো মৃদু, তিনি নিজেই কোয়ারেন্টিনে গিয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছিলো তাদের করোনা টেস্ট করা হয়েছে এবং ফলাফল নেগেটিভ এসেছে। ফাউসি বলেন, ওই ব্যক্তির করোনার দুটো টিকা নেওয়া ছিলো তবে তিনি এখনো বুস্টার ডোজ নেননি।
এদিকে ওমিক্রন নিয়ে গেলো সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ওমিক্রন কোন আতঙ্কের কারণ নয় বরং ওমিক্রন প্রতিরোধ করতে দরকার সচেতনতা।  আমাদের এই নতুন হুমকির মুখোমুখি হতে হবে যেমনটি আমরা এর আগে করে এসেছি।”

অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ধরন ওমিক্রনকে আনুষ্ঠানিকভাবে 'উদ্বেগজনক ভেরিয়েন্ট' হিসেবে ঘোষণা দিয়েছে ডাব্লিউএইচও। (সূত্র: সিএনএন)




সাতদিনের সেরা খবর

আন্তর্জাতিক - এর আরো খবর

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

বাংলাদেশি শহীদুল আলমের ভাগ্যে যা ঘটলো!

২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫১ পূর্বাহ্ন

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

দখলদার ইসরায়েলের সাথে যে ১৫৮ কোম্পানি জড়িত

২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫১ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পরবর্তী টার্গেট কে?

২ ডিসেম্বর, ২০২১ ০৯:৫১ পূর্বাহ্ন