শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে পিরোজপুরে যুবলীগের বৃক্ষ রোপন

    পিরোজপুর প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৩ অপরাহ্ন

    সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে পিরোজপুরে যুবলীগের বৃক্ষ রোপন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচি করেছে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। আজ বুধবার (২৭ জুলাই) বেলা ১১ টায় পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ৭ নং ওদনকাঠী গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ন প্রকল্পে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদারের আয়োজনে এ বৃক্ষ রোপন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য রাসেল আহম্মেদ সুপন, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি লিমন হাওলাদার, সাবেক দপ্তর সম্পাদক শামসুল আলম লিটু, যুবলীগ নেতা রেজাউল করিম চুন্নু, যুবলীগ নেতা এনায়েত উল্লাহ বাবু প্রমুখ।

    জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাকসুদুর ইসলাম লিটন সিকদার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ভাই এর ৫২ তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রিয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উপহারের আশ্রয়ন প্রকল্পের সামনে ও পেছনে ফলোজ, ঔষধী ও বনোজ বৃক্ষ রোপন করেছি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫২ তম জন্মদিন উপলক্ষে আমাদের এ ব্যাতিক্রমধর্মী আয়োজন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর