শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তেল গ্যাসের সংকট নেই, দেশবিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ জুলাই, ২০২২ ০৬:৫৫ অপরাহ্ন

    তেল গ্যাসের সংকট নেই, দেশবিরোধীরা অপপ্রচার চালাচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

    নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এম.পি বলেছেন, বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে বাংলাদেশের ওপর যেন কোনো আঘাত না আসে, কোন সংকটে না পরে সেজন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছে। বাংলাদেশের মানুষ যেন ভবিষ্যতে কোনো সংকটে না পড়ে, সরকার সেই ব্যবস্থা গ্রহণ করেছে। যারা সংকটের কথা বলছে, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছে। 'যতদিন শেখ হাসিনার হাতে দেশ, পথ হারাবেনা বাংলাদেশ।'

    আশুগঞ্জ অভ‍্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে। ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ হয়েছে। আশুগঞ্জ নদীবন্দরটি আন্তর্জাতিক নদীবন্দর হবে।

    প্রতিমন্ত্রী বুধবার ব্রাম্মণবাড়িয়ার  জেলার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৬তলা বিশিষ্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন  শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

    পরে এ উপলক্ষ‍্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আত্মমর্যাদা, গর্ব ও অহংকারের জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন।  পদ্মা সেতু আমাদের দেশ ও জাতিকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে।

    বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম‍্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক‍্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:)  এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ।

    প্রতিমন্ত্রী বলেন, লোডশেডিং সকট মোকাবেলা করা শেখ হাসিনা ছাড়া অন‍্য কোন নেতৃত্বের নাই। এটি সাময়িক সমস‍্যা। দ্রুত এর সমাধান হবে। দেশের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। সবাইকে এসব বিষয়ে ঐক‍্যবদ্ধ থাকতে হবে। কঠিন পরিস্থিতিতেও যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন‍্য সজাগ থাকতে হবে। তিনি বলেন, মেঘনা নদীতে ১০ কিলোমিটার এলাকা খননের ব‍্যবস্থা করা হবে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর