শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় চলাচল অনুপযোগী স্যার পিসি রায় সড়ক

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন

    পাইকগাছায় চলাচল অনুপযোগী স্যার পিসি রায় সড়ক
    পাইকগাছায় চলাচল অনুপযোগী স্যার পিসি রায় সড়ক

    খুলনার পাইকগাছার রাড়ুলী ইউনিয়নের স্যার পিসি রায় সড়কের ইট ও খোয়া,উঠে যত্রতত্র খানা-খন্দ হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার পিসিরায়ের ২ আগষ্ট জন্মবার্ষিকীর আগেই সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর।

    উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন রাড়ুলী। যেখানে ২ আগষ্ট ১৮৬১ সালে জন্ম গ্রহণ করেন জগদ্বিখ্যাত বিজ্ঞানী আচার্য স্যার প্রফুল­ চন্দ্র রায় (পিসিরায়)। তার নামে একমাত্র ইটের সোলিং এর সড়কটি ইট খোয়া উঠে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এ সড়কের পাশে ১৮৫০ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রথম বালিকা বিদ্যালয়। আছে কলেজিয়েট ইন্সটিটিউট, হাট-বাজার ও বিভিন্ন প্রতিষ্ঠান। প্রতিদিন হাজার ছাত্র/ ছাত্রী ও সাধারণ জনগণ এ সড়কে চলাচল করতে যেয়ে চরম দুর্ভোগের শিকার হন। যত্রতত্র খানাখন্দ  হওয়ায় ইঞ্জিন চালিত গাড়ী গুলো হেলে দুলে পড়ে। গাড়ীর চাকায় নোংরা পানি ছিচকে পথচারীদের জামা কাপড় নষ্ট করে দেয়।

    এব্যাপারে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, দ্রæত যাতে সড়কট সংস্কার করা যায় সে ব্যাপারে খুলনা-৬ সংসদ সদস্যের সাথে কথা বলেছি।  যাতে আগামী ২ আগষ্ট বিজ্ঞানী স্যার পিসি রায়ের জন্ম দিনের আগে সড়কটি সংস্কার জরুরি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ জুলাই, ২০২২ ০৮:৫৭ পূর্বাহ্ন