শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২ ডিসেম্বর, ২০২১ ০৯:৩০ পূর্বাহ্ন

    শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ
    বিমান

    হঠাৎ কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ৫০ মিনিট বিলম্বে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বুধবার রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে।

    শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

    জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিট চতুর্থবার চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণে ব্যর্থ হয়। উদ্ভুত পরিস্থিতিতে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ  ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করে। পরে বিমানটি জরুরি অবতরণ করে।

    বিমানবন্দর সূত্র জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের ক্যাপ্টেন রুবায়েত। এতে ৪২ জন যাত্রী ছিলেন। জরুরি অবতরণের সময় বিমানের যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর