শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • রাহুল গান্ধী আটক

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২৭ জুলাই, ২০২২ ০১:০৮ পূর্বাহ্ন

    রাহুল গান্ধী আটক

    ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধীকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জিজ্ঞাসাবাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সময় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এবং বেশ কয়েকজন কংগ্রেস সংসদ সদস্যকে মঙ্গলবার বিজয় চক থেকে আটক করেছে পুলিশ।

    সরকারের বিভিন্ন সংস্থার ক্ষমতার অপব্যবহারের অভিযোগের প্রতি রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করতে রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করার জন্য রাহুল গান্ধী এবং কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্য বিজয় চকে জড়ো হলে পুলিশ তাদের বাধা দেয়।

    বার্তা সংস্থা পিটিআই-এর প্রতিবেদনে বলা হয় রাহুল গান্ধীকে একটি পুলিশ বাসে রাখা হয়েছিল, কিন্তু কর্মকর্তারা তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানান নি। বিজয় চক বিক্ষোভ স্থল থেকে কংগ্রেসের অন্যান্য সংসদ সদস্যদের আটক করে আলাদা পুলিশ বাসে তুলে নিয়ে যাওয়া হয়।

    কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য জয়রাম রমেশ টুইট বার্তায় বলেন, ‘সকল কংগ্রেস সংসদ সদস্য বিজয় চকে থামলেন এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিল করতে তাদের বাধা দেয়া হলো। তাদের জোরপূর্বক গ্রেফতার করা হলো। এখন আমরা পুলিশ বাসে রয়েছি, এমন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যা শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন। সোনিয়া গান্ধী ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র সম্পর্কিত অর্থ পাচারের মামলায় দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদের জন্য ইডির সামনে হাজির হওয়ার প্রেক্ষিতে কংগ্রেস সংসদ সদস্যবৃন্দ এর আগে সংসদে দলের কৌশল নির্ধারণের জন্য জড়ো হয়েছিল।
    একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তদন্ত সংস্থার সামনে হাজির হয়েছিলেন রাহুল গান্ধী।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ২৭ জুলাই, ২০২২ ০১:০৮ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ২৭ জুলাই, ২০২২ ০১:০৮ পূর্বাহ্ন