টাকা আত্মসাতের ৫ মামলায় কুয়াকাটা হুজুরের জামিন

পিরোজপুর প্রতিনিধি

২৫ জুলাই, ২০২২ ০৯:৫৩ অপরাহ্ন

টাকা আত্মসাতের ৫ মামলায় কুয়াকাটা হুজুরের জামিন

পিরোজপুরে এহসান গ্রুপের১৭ হাজার কোটি টাকা আত্মসাতের ৫ মামলায় হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরকে জামিন দিয়েছেন আদালত।

সোমবার (২৫ জুলাই) পিরোজপুরের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান এ জামিন দেন। জানা গেছে, পিরোজপুরের বহুল আলোচিত এহসান গ্রুপের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৫ টি মামলায় হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা হুজুর) হাইকোর্টের আগাম জামিনে ছিলেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার ২ দিন আগে মঙ্গলবার (১৯ জুলাই) তিনি পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদিক আহম্মেদ এর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক রবিবার (২৪ জুলাই) জামিন শুনানীর জন্য দিন ধার্য্য করেন। রোববার আসামী হাজির হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান আংশিক শুনানী শোনেন এবং সোমবার (২৫ জুলাই) বাকী শুনানীর দিন ধার্য্য করেন। বাদী পক্ষের সহযোগী আইনজীবী শেখ আঃ রাজ্জাক বলেন, আমরা জামিন শুনানীতে জামিনের বিরোধীতা করেছি।

আদালত জামিন দিয়েছেন। আসামী পক্ষের আইনজীবী হায়দার আলী বলেন, ২ টি ধারার মধ্যে একটি জামিনযোগ্য ও একটি জামিন অযোগ্য ছিল। আদালত জামিন দিয়েছেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৫ জুলাই, ২০২২ ০৯:৫৩ অপরাহ্ন