শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কুয়াকাটা হুজুরের জামিন শুনানী নিয়ে উদ্বেগ

    পিরোজপুর প্রতিনিধি

    ২৫ জুলাই, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন

    কুয়াকাটা হুজুরের জামিন শুনানী নিয়ে উদ্বেগ

    ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার মূল হোতা হাফিজুর রহমানের জামিন শুনানী নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। জানা গেছে, পিরোজপুরের বহুল আলোচিত এহসান গ্রুপের টাকা আত্মসাতের ঘটনায় দায়ের হওয়া ৫ টি মামলায় হাফিজুর রহমান সিদ্দিক (কুয়াকাটা হুজুর) হাইকোর্টের আগাম জামিনে ছিলেন।

    বৃহস্পতিবার (২১ জুলাই) আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার ২ দিন আগে মঙ্গলবার (১৯ জুলাই) তিনি পিরোজপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাদিক আহম্মেদ এর আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক রোববার (২৪ জুলাই) জামিন শুনানীর জন্য দিন ধার্য করেন। রোববার আসামী হাজির হলে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান আংশিক শুনানী শোনেন এবং সোমবার (২৫ জুলাই) বাকী শুনানীর দিন ধার্য্য করেন।

    এদিকে জামিন শুনানী নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে। ভুক্তভোগীরা তাদের টাকা পাওয়া নিয়ে শংকার কথা জানিয়েছেন। মামলার বাদী সেকেন্দার আলী জানান, ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার মূল হোতা হাফিজুর রহমান জামিনের আবেদন করেছেন। তিনি যদি জামিন পেয়ে যান তাহলে কি আমরা টাকা ফেরত পাব তা নিয়ে শংকায় আছি।

    বাদী পক্ষের সহযোগী আইনজীবী শেখ আঃ রাজ্জাক বলেন, আজ নির্ধারিত আদালতে সকালে জামিন শুনানী হওয়ার কথা ছিল কিন্তু অজ্ঞাত কারনে দুপুরের পর বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু জাফর মোঃ নোমান আসামী পক্ষের  শুনানী শোনেন। বাদী পক্ষের বক্তব্য শুনানীর জন্য আগামী দিন ধার্য্য করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ জুলাই, ২০২২ ১২:১০ পূর্বাহ্ন