শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইসির সংলাপে সংকটের সমাধান হবে না: চরমোনাই পীর

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুলাই, ২০২২ ১০:৪৯ অপরাহ্ন

    ইসির সংলাপে সংকটের সমাধান হবে না: চরমোনাই পীর

    ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে সঙ্কটের কোনো সমাধান হবে না।

    বিগত দুটি কমিশনও একইভাবে সংলাপ করে বিভিন্ন প্রস্তাবনা শুনেছে, কিন্তু তারা দলীয় সরকারের অধীনে দুটি জঘণ্য নির্বাচন উপহার দিয়েছে। বর্তমান কমিশনও একই পথে হাটছে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক কতটুকু হবে,তানিয়ে সংশয় ক্রমেই ঘুনিভূত হচ্ছে।

    বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আমেলার এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রকৌশলী আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা খে ফজলে বারী মাসউদ ও মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেএম আতিকুর রহমান, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, আলহাজ্ব আব্দুর রহমান, মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা এবিএম জাকারিয়া, এডভোকেট লুৎফর রহমান, মাওলানা খলিলুর রহমান, বরকতুল্লাহ লতিফ, এডভোকেট শওকত আলী হাওলাদার প্রমুখ।


    পীর সাহেব চরমোনাই বলেন, চলমান সঙ্কট থেকে দেশবাসি বাঁচাতে, বিপর্যয় থেকে রক্ষা করতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের অধীনে নয়, নির্বাচনকালীন জাতীয় সরকারের অধীনে হতে হবে। পীর সাহেব চরমোনাই আরো বলেন, দেশ ভয়াবহ সঙ্কটের দিকে ধাবিত হচ্ছে। তিনি বিদ্যুৎখাতের সকল অনিয়ম, দুর্নীতি ও চুরি বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এগুলো বন্ধ করতে পারলে দেশবাসীকে ভয়াবহ লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হবে না। তিনি সরকারী অফিস আদালতে বিদ্যুত ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান।




    সাতদিনের সেরা খবর

    রাজনীতি - এর আরো খবর