শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শিল্প সংশ্লিষ্টদের পরামর্শক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্রম প্রণয়ন করা হবে

    নিজস্ব প্রতিবেদক

    ২১ জুলাই, ২০২২ ০৯:০২ পূর্বাহ্ন

    শিল্প সংশ্লিষ্টদের পরামর্শক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাক্রম প্রণয়ন করা হবে

    শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিল্প সংশ্লিষ্টদের পরামর্শক্রমে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার শিক্ষাক্রম প্রণয়ন করা হবে। এক্ষেত্রে স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদাও বিবেচনায় নেয়া হবে।

    আফ্রিকার উত্তরাঞ্চলীয় দেশ ইসওয়াতিনির শিল্প ও বানিজ্য মন্ত্রী মানকোবা খুমালো শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে তার সিচিবালয়ের অফিস কক্ষে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।

    মহিবুল হাসান চৌধুরী বলেন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং শিল্প উৎপাদন ব্যবস্থার ক্রমাগত বিবর্তনের ফলে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ট্রেডসমূহ দ্রূত পরিবর্তিত হয়। এজন্য এ শিক্ষা ধারার প্রচলিত ট্রেডগুলোকে পুনর্বিন্যাস করা হয়েছে এবং প্রয়োজন অনুযাই তা চলমান থাকবে।

    এসময় দু’দেশের শিক্ষার্থী বিনিময় নিয়ে আলোচনাকালে শিক্ষা উপমন্ত্রী বলেন বাংলাদেশে চিকিৎসাবিদ্যাসহ উচ্চ শিক্ষা স্তরে শিক্ষা ব্যয় কম হওয়ায় মেডিকেল কলেজগুলোতে  আশপাশের দেশ থেকে বেশ কিছু সংখ্যক শিক্ষার্থী লেখাপড়া করতে আসে।

    তিনি আরো বলেন কারিগরি শিক্ষাকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহনযোগ্য করতে দেশি -বিদেশি অংশীজনদের মতামত নিয়ে জাতীয় যোগ্যতা কাঠামো প্রনয়ণ করা হয়েছে।

    ইসওয়াতিনির সফররত শিল্প ও বানিজ্য মন্ত্রী এসময় বলেন শিক্ষার্থী বিনিময়ের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে কাজের উপযোগী কর্মীদের  ইংরেজী ভাষা দক্ষতা উন্নয়নে উভয় দেশ যৌথ কার্যক্রম গ্রহণ করতে পারে । তিনি বলেন আর্থ সামাজিক অবস্থা বিবেচনায় শিক্ষা খাতে বাংলাদেশ এবং ইসওয়াতিনির সহযোগীতার অনেক ক্ষেত্র রয়েছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ২১ জুলাই, ২০২২ ০৯:০২ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ২১ জুলাই, ২০২২ ০৯:০২ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ২১ জুলাই, ২০২২ ০৯:০২ পূর্বাহ্ন