শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পত্নীতলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

    পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি

    ২১ জুলাই, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন

    পত্নীতলায় বিএনপির বিক্ষোভ সমাবেশ

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির  কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপি। বিক্ষোভ সমাবেশে বক্তারা মন্নাফির কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছে।


    গত রবিবার রাজধানীর  জাতীয় প্রেসক্লাবে এক সভায়  আবু আহমেদ মন্নাফী  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কুলাঙ্গার আখ্যা দেন। মন্নাফী বলেন, সে ( তারেক ) বিদেশে বসে বঙ্গবন্ধুর নাম ধরে কথা বলে, শেখ মুজিব বলার ধৃষ্টতা দেখায়। তাকে কোন দিন দেশে আসতে দেওয়া হবেনা। আর যদি আসে, আওয়ামী লীগের নেতা- কর্মীরা তার জিব কর্তন করবে।


    মন্নাফীর এই বক্তব্যের প্রতিবাদে  বুধবার ( ২০ জুলাই ) বিকেল ৫.৩০ মিনিটে পত্নীতলা থানা বিএনপি কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন পত্নীতলা থানা বিএনপি ও নজিপুর পৌর বিএনপি।

    বিক্ষোভ সমাবেশে পত্নীতলা থানা বিএনপির আহবায়ক ও নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী।

    এসময় বক্তারা বলেন, আমাদের প্রাণপ্রিয় জননেতা বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ মন্নাফির  কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। মন্নাফী যদি এই কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করেন এবং দেশবাসীর ও দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান, তাহলে রাজপথেই বিএনপি তার জবাব দেবে।

    এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম মোস্তফা, সাবেক কাউন্সিলর ওবাইদুল ইসলাম নান্টু, ঘোষনগর ইউনিয়ন বিএনপির আবু হোসাঈন, জেলা ছাত্রদলের সহ  প্রচার সম্পাদক ও থানা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য মো: রাকিবুল হাসান, পৌর ছাত্রদলের সাব্বির, মুশফিকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী।

    সমাবেশ শেষে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নজিপুর বাসটেন্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনুরায় থানা বিএনপির দলীয় কার্যালয়ে এস শেষ হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জুলাই, ২০২২ ০৮:৪৯ পূর্বাহ্ন