চলচ্চিত্র অনুদান চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক

২০ জুলাই, ২০২২ ০৯:০২ অপরাহ্ন

চলচ্চিত্র অনুদান চেক বিতরণ

চলচ্চিত্র নির্মাণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বার্ষিক অনুদানের প্রথম কিস্তির চেক বিতরণ হয়েছে।

বুধবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব মোঃ মকবুল হোসেন ২০২১-২২ অর্থ বছরের জন্য নির্বাচিত ১৯টি পূর্ণদৈর্ঘ্য ও ৬টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রস্তাবকদের হাতে চেক তুলে দেন। স্বল্পদৈর্ঘ্য বিভাগে এবার ২টি প্রামাণ্যচিত্র রয়েছে।

প্রথম কিস্তি হিসেবে প্রতিটি চলচ্চিত্রের জন্য মঞ্জুর হওয়া মোট অনুদানের ৩০ শতাংশ বিতরণের এ অনুষ্ঠানে সংস্কৃতি অংগনে প্রখ্যাত সারা যাকের,  মারুফা আক্তার পপি, অপু বিশ্বাস, সৈয়দ আলী হায়দার রিজভী, ছোটকু আহমেদ প্রমুখ তাদের সিনেমার জন্য চেক গ্রহণ করেন।

মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার অতিরিক্ত সচিব খাদিজা বেগম, যুগ্ম সচিব নজরুল ইসলাম, উপসচিব সাইফুল ইসলাম প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন। 




সাতদিনের সেরা খবর

বিনোদন - এর আরো খবর

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

২০ জুলাই, ২০২২ ০৯:০২ অপরাহ্ন

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

২০ জুলাই, ২০২২ ০৯:০২ অপরাহ্ন

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

২০ জুলাই, ২০২২ ০৯:০২ অপরাহ্ন