শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বর্জ্য বিদ্যুৎ স্মার্ট শহর গড়তে তাৎপর্যময় অবদান রাখবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১ ডিসেম্বর, ২০২১ ০৯:৫০ অপরাহ্ন

    বর্জ্য বিদ্যুৎ স্মার্ট শহর গড়তে তাৎপর্যময় অবদান রাখবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
    প্রতিমন্ত্রী নসরুল হামিদ

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বর্জ্য বিদ্যুৎ স্মার্ট শহর গড়তে তাৎপর্যময় অবদান রাখবে। বর্জ্যের এই ব্যবস্থাপনা শুধু বিদ্যুৎই দিবে না; একই সাথে গ্রিন হাউজ গ্যাসসমূহ হ্রাস করে জলবায়ু পরিবর্তন প্রশমিত করবে।

    প্রতিমন্ত্রী আজ ‍বুধবার , সোনারগাঁও হোটেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে ঢাকার আমিনবাজারে ‘৪২.৫ মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যৎ উৎপাদন প্রকল্প’এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

    তিনি বলেন, দেশের সকল জেলায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ঢাকা শহরে দ্রুত ইলেকট্রিক ভেহিক্যাল চালু করতে পারলে পরিবেশের জন্য খুবই ভালো হয়। ইলেকট্রিক ইঞ্জিনের দক্ষতাও বেশি এবং আর্থিকভাবে সাশ্রয়ী। বিদ্যুৎ বিভাগ প্রয়োজনীয় চার্জিং স্টেশন করে দিবে। এসময় তিনি বিদ্যুতের তার ভূর্গস্থ করার বিষয়ে মেয়রদের সহযোগিতা কামনা করেন।


    ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই ৪২.৫ মেগাওয়াট বর্জ্য থেকে বিদ্যৎ উৎপাদন করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন (সিএমইসি), চায়না [(China Machinery Engineering Corporation (CMEC) Chaina।] পরিবেশ দূষণ রোধকল্পে EU 2010/75/EY মানদন্ড প্রয়োগ করে CMEC কর্তৃক নিজ খরচে Ash yard নির্মাণের জন্য অতিরিক্ত প্রায় ২০ একর জমি ক্রয়, প্রায় ১২ কিঃমিঃ ১৩২ কেভি সঞ্চালন লাইন ও GIS Bay তৈরী করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪২.৫ মেগাওয়াট বর্জ্য বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন স্পন্সর কোম্পানিকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ একর জমি ও দৈনিক ৩০০০ মে.টন বর্জ্য সরবরাহ করবে। No Electricity, No Payment-এর ভিত্তিতে স্থাপনকৃত এই কেন্দ্রের প্রতি ইউনিট বিদ্যুৎ  US $ 0.2178 (বা ১৮.২৯৫ টাকায়) ক্রয় করা হবে।

    প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

    বিদ্যুৎ ক্রয় চুক্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব সাইফুল ইসলাম আজাদ ও সিএমইসি’র উপ-মহাব্যবস্থাপক ওয়াং পেংফেই (Wang Pengfei) এবং বাস্তবায়ন চুক্তিতে বিদ্যুৎ বিভাগের পক্ষে যুগ্ম-সচিব নাজমুল আবেদীন স্বাক্ষর করেছেন।

    বিদ্যুৎ সচিব মোঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র, মোঃ আতিকুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত চায়নার রাষ্ট্রদূত লি জিমিং (Li Jiming), স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমেদ, পিডিবি’র চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, সিএমইসি এর চেয়ারম্যান ফ্যাং ইয়ান শুই (Fang Yan Shui) বক্তব্য রাখেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর