শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

    পিরোজপুর প্রতিনিধি

    ২০ জুলাই, ২০২২ ০৮:৩৯ অপরাহ্ন

    পিরোজপুরে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

    পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় একটি মাদক মামলায় মাদক ব্যবাসীয় নজির শেখ কে ৫ বছর ও রানা শেখকে ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালতের বিচারক। বুধবার দুপুরে আসামীদের উপস্থিতিতে পিরোজপুরের অতিরিক্ত দায়রা জজ এস এম নুরুল ইসলাম এ আদেশ দেন।

    আদেশের মাদক ব্যবসায়ী নজির শেখ কে ৫( পাঁচ) বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং মাদক ব্যবসায়ী রানা শেখকে ২ (দুই) বছরের সশ্রম কারদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    দন্ডপ্রপ্ত নজির শেখ (৩৫) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত আলী আহমেদ শেখের পুত্র এবং রানা শেখ (৩০) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলারকালকেবাড়ি গ্রামের মোঃ আব্দুল করিম শেখের পুত্র।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ০৩ এপ্রিল রাতে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার চরানি প্রত্যাশী এলাকায় মাদক ক্রয়- বিক্রয় হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আইণ- শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অভিযান চালায়। অভিযানে আসামী নজির শেখ ও রানা শেখকে ১ শত ৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি মামলা হয়। সেই মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারকআসামীদের উপস্থিতিতে এ আদেশে প্রদান করেন।

    মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবি ছিলেন এপিপি জহুরুল ইসলাম ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর