পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব

এস, এম-নুর, পিরোজপুর প্রতিনিধি

১৭ জুলাই, ২০২২ ১০:২৪ অপরাহ্ন

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উৎসব

পিরোজপুরে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম এমপি।

 জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা।

এসময় জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তর প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৭ জুলাই, ২০২২ ১০:২৪ অপরাহ্ন