শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৬ জুলাই, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন

    পাইকগাছায় মফস্বল সাংবাদিক ফোরামের ১০ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

    পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মফস্বল সাংবাদিক ফোরাম পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।


    শুক্রবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফোরামের উপজেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।


    বক্তব্য রাখেন ইউআরসি ইনস্ট্রাক্টর ইমান উদ্দীন, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, ফোরামের সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দীন সোহাগ, সহ-সভাপতি আলাউদ্দীন রাজা, বি সরকার, জিএ গফুর, প্রমথ রঞ্জন সানা, ন্সেহেন্দু বিকাশ, এম আর মন্টু, আসাদুল ইসলাম, পুর্ণচন্দ্র মন্ডল, কৃষ্ণ রায়, এইচ এম শফিউল ইসলাম, আবুল হাসেম, অমল মন্ডল, এফএম বদিউজ্জামান, ফসিয়ার রহমান ও জিয়াউদ্দীন নায়েব।  


    প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন ও জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান সহ বিএমএসএফ এর ১৪দফা দাবি দ্রæত বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।  

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৬ জুলাই, ২০২২ ০৮:১৪ পূর্বাহ্ন