শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • তাড়াইলে অটোরিকসা-টমটম সংঘর্ষে শিক্ষিকা নিহত

    কিশোরগঞ্জ প্রতিনিধি

    ১৫ জুলাই, ২০২২ ০৯:৪৬ অপরাহ্ন

    তাড়াইলে অটোরিকসা-টমটম সংঘর্ষে শিক্ষিকা নিহত

    কিশোরগঞ্জের তাড়াইলে সিএনজি চালিত অটোরিকসা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে হ্যাপী আক্তার (৩০) নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

    থানা সূত্রে জানা যায়, নীলগঞ্জ-তাড়াইল সড়কের দড়িজাহাঙ্গীরপুর এলাকায় শুক্রবার (১৫জুলাই) দুপুর ৩ টায় এ দুর্ঘটনা ঘটে।নিহত স্কুল শিক্ষিকা জেলার ইটনা উপজেলার রায়টুটি পশ্চিম পাড়া গ্রামের জজ মিয়া তালুকদারের স্ত্রী।হ্যাপী আক্তার রায়টুটি বাজারের রেহেনা কিন্ডারগার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা ছিলেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সিএনজিচালিত অটোরিকসা ও টমটমের মুখোমুখি সংঘর্ষে তুষা রাণী সরকার (৬০) ও মনছুর মিয়া (২৪) নামের আহত দুই ব্যাক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

    তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন সরকার বলেন, খবর পেয়ে ওসি তদন্ত মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে সিএনজি-টমটমসহ ওই নারীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

    তিনি আরো বলেন, আমরা ঘটনাস্থল থেকে সিএনজিসহ টমটম গাড়িটি আটক করেছি। তবে চালক দুইজন পলাতক রয়েছে। এ বিষয়ে নিহতের আত্মীয়-স্বজন তাৎক্ষনিক থানায় কোনো মামলা দায়ের করবে না বলে জানান




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর