এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়লো

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০২২ ১২:২৬ অপরাহ্ন

এইচএসসির ফরম পূরণের সময় ফের বাড়লো

চলতি বছরের এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের ফরম পূরণের সময় আগামী ১৭ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে  জানা গেছে যে, ‘সোনালী সেবার’ মাধ্যমে ২৭ জুলাই পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ের মধ্যে ফরম পূরণের কার্যক্রম শেষ করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।
এদিকে, আগামী রোববার আসন্ন্ এসএসসি ও সমমানের পরীক্ষা সংক্রান্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে ৬ জুলাই পর্যন্ত ফরম পূরণের সময়সীমা বেধে দেওয়া হয়েছিল।




সাতদিনের সেরা খবর

শিক্ষা - এর আরো খবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

এইচএসসির ফল প্রকাশ হতে পারে ১৬ অক্টোবর

১৫ জুলাই, ২০২২ ১২:২৬ অপরাহ্ন

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন উপাচার্য

১৫ জুলাই, ২০২২ ১২:২৬ অপরাহ্ন