শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • অবশেষে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ জুলাই, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন

    অবশেষে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া

    দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ই-মেইলে তাঁর পদত্যাগপত্র পাঠিয়েছেন। গত বুধবার তিনি দেশটির পার্লামেন্টের স্পিকারের কাছে ই-মেইল করেন। তবে তাঁর পদত্যাগের বিষয়টি শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।

    শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়, স্পিকারের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় থাকা সিঙ্গাপুর দূতাবাসের মাধ্যমে তিনি (স্পিকার) গোতাবায়া রাজাপাকসের দেওয়া পদত্যাগপত্র পেয়েছেন।  

    বিবৃতিতে আরও বলা হয়, এই চিঠির সত্যতা যাচাই ও সব আইনি বিষয় শেষ করে শুক্রবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করা হবে।

    বুধবার সন্ধ্যায় স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনের কাছে পাঠানো পদত্যাগপত্রের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে শ্রীলঙ্কার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। যদিও গোতাবায়া স্পিকারের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন।

    স্পিকার মাহিন্দা ইয়াপা আবেবর্ধনে গতকাল বলেছিলেন, তাঁর সঙ্গে প্রেসিডেন্ট গোতাবায়ার টেলিফোনে কথা হয়েছে। তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন বলে জানিয়েছেন। গোতাবায়া তাঁকে বলেছেন, তাঁর অবর্তমানে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে তিনি ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছেন। তিনি এ বিষয়ে গেজেটও জারি করেছেন।

    এদিকে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ টুইট করে জানিয়েছেন গোতাবায়া পদত্যাগ করেছেন।

    টুইটে তিনি লিখেন, ‘প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করেছেন। আশা করছি শ্রীলঙ্কা এখন এগিয়ে যেতে পারবে। আমি মনে করি তিনি এখনো শ্রীলঙ্কায় থাকলে পদত্যাগ করতেন না এবং প্রাণনাশের শঙ্কায় থাকতেন। আমি মালদ্বীপ সরকারের সুচিন্তিত পদক্ষেপের প্রশংসা করছি। শ্রীলঙ্কাবাসীর জন্য শুভকামনা রইল।’

    এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে সিঙ্গাপুর পৌঁছান গোতাবায়া রাজাপক্ষে।

    সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে উপস্থিত এএফপির সাংবাদিক জানান, গোতাবায়াকে বহনকারী বিমানটি স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে সিঙ্গাপুরে পৌঁছায়। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী ও দুই দেহরক্ষী ছিলেন।

    মালদ্বীপ থেকে গোতাবায়া সিঙ্গাপুরে আসছেন এমন খবর ছড়িয়ে পড়লে বিমানবন্দরে ছুটে আসেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদকর্মীরা।


    শ্রীলঙ্কান নিরাপত্তা বাহিনীর সূত্রে জানা গেছে, গোতাবায়া রাজাপাকসে অল্প কিছু সময়ের জন্য সিঙ্গাপুর থাকবেন। এরপর তিনি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে যাত্রা করবেন।

    নজিরবিহীন অর্থনৈতিক সংকট ও গণ-আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাতে একটি সামরিক বিমানে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। গোতাবায়া মালদ্বীপে গেলে সে দেশে বসবাসরত শ্রীলঙ্কার বাসিন্দারা বিক্ষোভ দেখান। তাঁকে মালদ্বীপে আশ্রয় না দেওয়ার দাবি ওঠে তখন।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ জুলাই, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ জুলাই, ২০২২ ০৮:৪৬ পূর্বাহ্ন