শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার মৃত্যু

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৫ জুলাই, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

     ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানার মৃত্যু

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির নিজ বাড়িতে ৭৩ বছর বয়সে তিনি মারা যান। খবর বিবিসির।

    একটি সূত্র বলছে, ইভানার মৃত্যু দুর্ঘটনাজনিত কারণেই হয়েছে বলে মনে করছে পুলিশ। পুলিশ ওই সূত্রকে জানিয়েছে, ইভানাকে তাঁর বাড়ির সিঁড়িতে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তিনি পড়ে গিয়ে থাকতে পারেন বলে তাঁদের ধারণা।

    ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ ইভানার মৃত্যুর কথা নিশ্চিত করেন। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘ ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।’

    পাঁচ সন্তানের জনক ডোনাল্ড ট্রাম্পের তিন সন্তানের মা হলেন ইভানা। তাঁর গর্ভে জন্ম নেন ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।

    ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। ১৯৭৭ সালে প্রথম তিনি বিয়ে করেন চেক রিপাবলিকের মডেল ইভানাকে। তবে ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাঁদের বিচ্ছেদ হয়। দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাঁদের বিয়ে হয়। বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে। ২০০৫ সালে ট্রাম্প তৃতীয় বিয়ে করেন মেলানিয়াকে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৫ জুলাই, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৫ জুলাই, ২০২২ ০৮:৩৭ পূর্বাহ্ন