বদিউজ্জামান ধোনির হত্যার প্রতিবাদে পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ

পিরোজপুর প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২ ১০:০৮ অপরাহ্ন

বদিউজ্জামান ধোনির হত্যার প্রতিবাদে পিরোজপুরে জেলা যুবদলের বিক্ষোভ

বদিউজ্জামান ধোনির হত্যার প্রতিবাদে ব্যাপক পুলিশি বাধার মুখে পিরোজপুরে বিক্ষোভ কর্মসূচি  পালন করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার সকাল ১১টা যুবদল জেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদের নেতৃত্বে জেলা যুবদলের কার্যালয় থেকে একটি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যাপক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়।

পরে নেতৃবৃন্দ অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে। জেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ রশিদ এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক মারুফ পোদ্দার  ।
উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক ইকবাল আহমেদ সবুজ যুব নেতা মোঃ রিয়াদ সরদার মোঃ মাসুদসহ  অসংখ্য যুবদলের নেতাকর্মীরা ।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ জুলাই, ২০২২ ১০:০৮ অপরাহ্ন