শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপে ক্ষোভ

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুলাই, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন

    গোতাবায়াকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপে ক্ষোভ

    শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপের রাজনৈতিক দলগুলো দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে। অন্যদিকে দেশটির সাধারণ লোকজনও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যাপক জনবিক্ষোভের মুখে মঙ্গলবার দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া রাজাপাকসে।

    বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, মালদ্বীপের প্রধান বিরোধী দল প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএম) গোতাবায়া রাজাপাকসেকে আশ্রয় দেওয়ার বিরোধিতা করেছে। দলটির একজন নেতা বলেছেন, ‘নিজ দেশে ঘৃণিত নেতা রাজাপক্ষেকে আশ্রয় দিয়ে আমরা শ্রীলঙ্কান বন্ধুদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি।’

    আরেক বিরোধী নেতা দুনায়া মাউমুন গোতাবায়াকে মালদ্বীপ নিরাপদে পালানোর পথ করে দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। দুনায়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রেসিডেন্ট মাউমুন আবদুল মাওমুন আবদুল গাইয়ুমের মেয়ে। তিনি আল-জাজিরাকে বলেন, ‘এখানে গোতাবায়ার উপস্থিতিতে আমরা অবশ্যই উদ্বিগ্ন।’

    রাজধানী মালে থেকে সাবেক প্রেসিডেন্ট মাউমুন আবদুল মাওমুন আবদুল গাইয়ুমের মেয়ে বলেন, ‘আমি মনে করি গোতাবায়ার নিজ কর্মের পরিণতি ভোগ করার জন্য শ্রীলঙ্কায় থাকা উচিত। আমি বলছি না যা হচ্ছে তার সবকিছুর জন্য তিনি দায়ী, কিন্তু অর্থনৈতিক এ সংকটে তাঁর বড় ভূমিকা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ রয়েছে। আমি জানি, দোষী সাব্যস্ত হওয়ার আগে সবাই নির্দোষ। কিন্তু ন্যায়ের জয় হওয়া প্রয়োজন।’

    মালদ্বীপ ন্যাশনাল পার্টির নারী উইংয়ের সম্প্রতি প্রেসিডেন্ট হওয়া দুনায়া বলেন, অবশ্যই শ্রীলঙ্কা ও মালদ্বীপের মানুষ উদ্বিগ্ন। একজন মানুষ এমন পরিস্থিতি তৈরি করতে পারেন না, যাতে একটি দেশ ধ্বংস হয়ে যেতে পারে। এরপর আবার বিচার এড়াতে দেশ ছেড়ে পালিয়ে যান।

    এদিকে রাজাপাকসেকে আশ্রয় দেওয়ায় সরকারের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাধারণ লোকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সরব হয়েছেন অনেকেই। তাঁরা বলছেন, শ্রীলঙ্কান প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ রয়েছে। কিন্তু সেটি জানা সত্ত্বেও মালদ্বীপ সরকার তাঁকে আশ্রয় দিয়েছে।

    গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপের অবস্থানকালে রাজধানী মালেতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন সেখানে বসবাসরত শ্রীলঙ্কানরা। রাজাপক্ষেকে আশ্রয় দেওয়ায় মালদ্বীপ সরকারের সমালোচনা করেছেন তাঁরা।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ জুলাই, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ জুলাই, ২০২২ ০৯:১৪ পূর্বাহ্ন