রামগতিতে ওয়ারেন্টভুক্ত আসামির নেতৃত্বে বসতঘর ভাঙ্গচুরসহ লুট করার অভিযোগ

কমলনগর,লক্ষ্মীপুর প্রতিনিধি

১৪ জুলাই, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন

রামগতিতে ওয়ারেন্টভুক্ত আসামির নেতৃত্বে বসতঘর ভাঙ্গচুরসহ লুট করার অভিযোগ

লক্ষ্মীপুর রামগতিতে জমিদার হাট এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামী চর সিতা গ্রামের আব্দুর জব্বারের ছেলে অহিদুল ইসলামের নেতৃত্বে  অজ্ঞাতনামা ৭-৮ জন নিয়ে ১২ জুলাই (মঙ্গলবার)  দুপুরে ভাই ভাই কমিনিটি সেন্টার সংলগ্ন শাহিন আলম কামালের বসত ঘরে ডুকে লুটপাটসহ হামলা করার অভিযোগ উঠেছে ।

শাহিন আলম কামাল জানান, আমার বিদেশে যৌথ ব্যবসাসহ দেশে বিভিন্ন ব্যবসার অংশিদার হিসেবে অহিদুল ইসলামকে রাখলে বিভিন্ন সময় অর্থনৈতিক অনিয়মের দায়ে লক্ষ্মীপুর জজকোর্টে সিআর-২৫৯/২০২২ নং মামলা দায়ের করলে আদালত অহিদুল ইসলামের বিরুদ্ধে ০৮ জুলাই ২০২২ইং তারিখে গ্রেপতারী পরোয়ানা জারি করে, অহিদুল পলাতক থেকে বিভিন্ন সময় আমিসহ আমার পরিবারকে খুন, গুমের গুমকি দিয়ে থাকে।

তার ধারাবাহিকতায় ঘটনার দিন বাসায় কোন পুরুষ না থাকায় অহিদুল ইসলাম পরিকল্পিত ভাবে হামলা করে আমার মটর সাইকেল, সিসি ক্যামেরা, আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র, স্বর্ণঅলংকার, নগদ টাকাসহ প্রায় বিশ লক্ষ টাকার মালামাল লুট করে।

এ বিষয়ে অভিযুক্ত অহিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

ওয়ারেন্টভুক্ত আসামির নেতৃত্বে হামলার বিষয় জানতে চাইলে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন বলেন, কামাল ও অহিদুলের  বিরোধ নিয়ে কোর্টে মামলা চলমান। বসতঘরে হামলার ও লুটের বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।




সাতদিনের সেরা খবর

সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১৪ জুলাই, ২০২২ ০৮:৩০ পূর্বাহ্ন