শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • জিম্বাবোয়ের লিথিয়াম সম্পদে চীনের আধিপত্য

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৪ জুলাই, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন

    জিম্বাবোয়ের লিথিয়াম সম্পদে চীনের আধিপত্য

    চীনা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি প্রস্তুতকারকেরা বিপুল উৎসাহে ঝাঁপিয়ে পড়েছেন আফ্রিকার দেশ জিম্বাবোয়ের লিথিয়াম খনিতে বিনিয়োগে৷ বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি প্রস্তুতে অন্যতম জরুরি উপাদান এই লিথিয়াম৷


    জিম্বাবোয়ের একটি প্রধান খনি কোম্পানি আগামি বছর থেকে স্পোডুমিন নামের লিথিয়ামযুক্ত আকর চীনে পাঠানো শুরু করতে রাজি হয়েছে৷

    ইলেকট্রিক গাড়ির বাজার যত বড় হচ্ছে, ততই লিথিয়ামের চাহিদাও বাড়ছে৷ এরপর থেকেই মূলত জিম্বাবোয়ের খনিগুলোতে লিথিয়াম উৎপাদনও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ এই মৌলিক পদার্থটির বিপুল মজুদ রয়েছে দেশটিতে৷

    জুলু লিথিয়াম মাইনস প্রিমিয়ার আফ্রিকান মিনারেলস-এর একটি সহায়ক সংস্থা৷ কোম্পানিটির প্রধান নির্বাহী জর্জ রোচ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, বেশ কয়েকটি চীনা, ইউরোপিয়ান এবং অস্ট্রেলিয়ান বিনিয়োগকারীর মধ্য থেকে তারা সুঝো টিএ অ্যান্ড এ ক্লিন টেকনোলজি কো. কে বেছে নিয়েছেন তারা৷ তিনি বলেন, ‘‘এক পর্যায়ে ১১ বিনিয়োগকারীর সঙ্গে আমরা কথা বলছিলাম, যাদের প্রত্যেকেই জুলুতে বিনিয়োগ করতে চান৷''

    জুলু খনিতে একটি পরীক্ষামূলক প্ল্যান্ট স্থাপনে প্রায় সাড়ে তিন কোটি ডলার বিনিয়োগে সম্মত হয়েছে সুঝো৷ এর ফলে খনিটিতে বছরে ৫০ হাজার টন লিথিয়ামযুক্ত আকর উৎপাদন সম্ভব হবে৷ এই বিনিয়োগের ফলে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের অন্যতম কাঁচামাল সরবরাহকারীতে পরিণত হবে প্রতিষ্ঠানটি৷

    চীনের শীর্ষস্থানীয় লিথিয়াম উৎপাদনকারী ইবিন চিয়ানইয়ের যৌথ মালিকানার পাশাপাশি স্পোডিমিনের সরবরাহকারীও সুঝো৷ সুঝোর সঙ্গে এর যৌথ মালিকানায় রয়েছে চীনের শীর্ষ লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনকারী কোম্পানি সিএটিএল৷ দেশটির মোট লিথিয়াম ব্যাটারির চাহিদার ৩০ শতাংশেরও বেশি উৎপাদন করে সিএটিএল৷


    ইলেকট্রিক খেলনাগুলোতে কী সুন্দর আলো জ্বলে, কত্তো রকমের শব্দ করে, যা বাচ্চাদের খুবই প্রিয়৷ তবে আগে ইলেক্ট্রিক খেলনায় বড় সাইজের ব্যাটারি ব্যবহার করা হতো৷ তবে আজকাল থাকে পাতলা বোতামের মতো খুবই ছোট মাইক্রো ব্যাটারি৷ তাই ফেডারেল ইন্সটিটিউট ফর রিস্ক অ্যাসেসমেন্ট-এর এ বিষয়ে সতর্কবাণী– ইলেকট্রিক পার্টস গিলে ফেললে এবং তা শ্বাসনালীতে ঢুকে গেলে শিশুর স্বাস্থ্যের গুরুতর ক্ষতি হতে পারে৷

     

    গত মাসে সুঝোর মতোই পদক্ষেপ নিয়েছে চীনের আরেক প্রতিষ্ঠান ঝেজিয়াং হুয়ায়ো কোবাল্ট৷ জিম্বাবোয়ের রাজধানীর ঠিক বাইরে অবস্থিত একটি লিথিয়াম খনিতে ৩০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে তারা৷ এই অর্থে প্রায় সাড়ে চার টন আকরিক শোধন এবং চার লাখ টন ঘনীভূত লিথিয়াম উৎপাদনের ক্ষমতাসম্পন্ন একটি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট নির্মাণ করা হবে৷

    বৈদ্যুতিক গাড়ির ব্যাটারির বাজারে পরিবর্তনের ছোঁয়া

    বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি তৈরিতে লিথিয়াম খুবই গুরুত্বপূর্ণ উপাদান৷ ফলে এসব গাড়ির চাহিদা যত বাড়ছে, লিথিয়ামের চাহিদার পাশাপাশি দামও বেড়ে চলেছে৷

    অতীতে বিদ্যুৎচালিত গাড়ির ব্যাটারি নির্মাতারা নিকেল-ম্যাংগানিজ-কোবাল্ট বা এনএমসি দিয়ে তৈরি করা ব্যাটারির দিকে বেশি মনোযোগী ছিলেন৷ কিন্তু এখন লিথিয়াম-আয়রন-ফসফেট বা এলএফপি ব্যাটারি দিন দিন জনপ্রিয় হচ্ছে৷

    লিথিয়ামের দাম বাড়তে থাকায় টেসলার মতো বিদ্যুৎচালিত গাড়ির দামও বাড়ছে৷ এই মাসেই একেকটি গাড়ির দাম ছয় হাজার ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে৷

    বিশ্বের লিথিয়ামের সবচেয়ে বড় মজুদ থাকা দেশগুলোর একটি জিম্বাবোয়ে৷ দেশটির সরকার ২০৩০ সালের মধ্যে জিম্বাবোয়েকে উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করতে চায়৷ এই লক্ষ্য অর্জনে লিথিয়াম খনি শিল্পকে অন্যতম চাবিকাঠি বিবেচনা করছে দেশটি৷ (ডয়েচেভেলে)।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৪ জুলাই, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৪ জুলাই, ২০২২ ০৬:৩৪ পূর্বাহ্ন