শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জুলাই, ২০২২ ১০:৪০ অপরাহ্ন

    দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু

    জেলার সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিন যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরো দু’জন। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

    দিনাজপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক এটিএম তৌহিদুল ইসলাম বুধবার দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের এসব তথ্য জানান।

    তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন- দিনাজপুর শহরের সুইহারী মহল্লার কফিল বসাকের পুত্র বর্ণ বসাক (২২), শহরের মুন্সিপাড়া মহল্লার আরশাদ আলীর পুত্র ইমন হাসান (২৩) ও শহরের কসবা এলাকার সহিদুল ইসলামের পুত্র শাহরিয়ার শাওন (২৪)। পরিবারের আপত্তি না থাকায় তাদের মরদেহ জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি সাপেক্ষে আজ বুধবার দুপুর দেড়টায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

    পুলিশ সূত্রে জানাগেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কের কাহারোল উপজেলার ১৩ মাইল নামক স্থানে একটি প্রাইভেটকার দ্রুত গতিতে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলো। এ সময় সদর উপজেলার সাতমাইল বাঁক এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বর্ণ বসাকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর আহতদের চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত চারজনকে উদ্ধার করে। পরে টহল পুলিশের সহায়তায় বুধবার ভোর সাড়ে ৫টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা ১১ টায় আহত ইমন এবং দুপুর ১২টায় শাওন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অপর আহত ২ জন দিনাজপুর শহরের মুন্সিপাড়া মহল্লার তানজিম (২০) ও শহরের বাহাদুর বাজার এলাকার রওনককে (২৩)  প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।  সেখান থেকে বিকেল সাড়ে ৩টায় এ্যম্বুলেন্সযোগে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
     

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর