শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

    জাগো কণ্ঠ ডেস্ক

    ১৩ জুলাই, ২০২২ ০২:০৪ অপরাহ্ন

     শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি

    আবারও বিক্ষোভ শুরু হওয়ায় শ্রীলঙ্কায় জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। একই সঙ্গে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশে কারফিউ ঘোষণা করেন তিনি। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

    এর আগে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। সেখানে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ছোড়ে।

     

    প্রেসিডেন্ট গোতাবায়ার দেশত্যাগের খবর জানার পড়ে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা আবার রাস্তায় নামেন। দ্রুত তারা প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পদত্যাগ চাইছেন।

    অর্থনৈতিক সংকটের জেরে ব্যাপক বিক্ষোভের মুখে সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। রাজাপাকসে পালিয়ে মালদ্বীপে গেছেন বলে জানা গেছে। গোতাবায়া রাজাপাকসের দেশত্যাগের মধ্যদিয়ে শ্রীলঙ্কায় একটি পারিবারিক রাজবংশের অবসান ঘটলো। কয়েক দশক ধরে শ্রীলঙ্কা নিয়ন্ত্রণে রাজাপাকসে পরিবার।

    জানা গেছে, স্থানীয় সময় মঙ্গলবার (১২ জুলাই) মধ্যরাতে তিনি দেশ ত্যাগ করেন। ৭৩ বছর বয়সী গোতাবায়া রাজাপাকসে মালদ্বীপের রাজধানী মালেতে পৌঁছান রাত ৩টার দিকে। তবে তিনি পদত্যাগের কথা প্রধানমন্ত্রী ও স্পিকারকে জানালেও এখনো করেননি।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ১৩ জুলাই, ২০২২ ০২:০৪ অপরাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ১৩ জুলাই, ২০২২ ০২:০৪ অপরাহ্ন