শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাইকগাছায় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৩ জুলাই, ২০২২ ০৭:১৪ পূর্বাহ্ন

    পাইকগাছায় এসএসসি ৮৬ ব্যাচের পুনর্মিলনী

    পাইকগাছায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এসএসসি ১৯৮৬ ব্যাচ আয়োজিত নানা আয়োজনের মধ্য দিয়ে বন্ধু পুনর্মিলনী অনুষ্ঠান মিলন মেলায় পরিণত হয়। “বাঁধন এখনো প্রাণে প্রাণে” শ্লোগানকে সামনে রেখে ৮৬ ব্যাচের পাইকগাছা ও কয়রা ইউনিট মঙ্গলবার লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের অডিটরিয়ামে দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।

    অনুষ্ঠানে পাইকগাছা কয়রা সহ খুলনা, সাতক্ষীরা ও যশোর সহ বিভিন্ন এলাকার ৮৬ বন্ধুরা অংশ নেয়। দুপুর ১২ টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা হয়। এরপর পরিচয় পর্ব, স্মৃতিচারণমূলক বক্তব্য, ৮৬ ব্যাচের থিমসং পরিবেশন, সম্মানিত অতিথিদের বক্তব্য, অসুস্থ্য বন্ধুদের চিকিৎসা সহায়তা সংগ্রহ, মৃতদের স্মরণে নিরাবতা পালন, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র এর মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দীর্ঘ ৩৬ বছর পর স্কুল জীবনের বন্ধুদের কাছে পেয়ে একজন আরেকজনকে আলিঙ্গন করার সময় অনেকেই আবেগ আফ্লুত হয়ে পড়েন। অনেকেই ফিরে যান শৈশবের সেই স্কুল জীবনে। খোঁজ খবর নেন প্রিয় বন্ধু ও তার পরিবারের। অনেকেই আবার সেলফি কিংবা ছবি তোলার মধ্য দিয়ে প্রিয় বন্ধুদের স্মৃতির এ্যালবামে সংরক্ষণের ব্যবস্থা করেন। অনেকেই পরামর্শ দেন সংগঠনকে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় ইউনিট গঠন করার মাধ্যমে ৮৬ বন্ধু সহ দেশের দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানুষের কল্যাণে কাজ করার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

    উপস্থিত ছিলেন, ৮৬ ব্যাচের অন্যতম সদস্য দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র রিপোর্টার ফসিহ উদ্দীন মাহতাব, লোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, খুলনা সিটি কর্পোরেশন এর কাউন্সিলর জেড মাহমুদ ডন, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজনুর জামান, মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম, ডাঃ এস কে বাইন, ডাঃ মজনু জামান, ডাঃ ময়নুল, ডাঃ মাহবুব, খুলনা সদর থানার ওসি আসলাম বাহার বুলবুল, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নারায়ন চন্দ্র, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. গাজী সিরাজুল হক, আল মামুন পলাশ, সুলতানা জামান কেয়া, আল-আমিন লিটন, আলী রেজা, মোঃ রাজা, অনিতা রানী মন্ডল, কালাই লাল দাশ, এ্যাডঃ মুজিবর রহমান, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, প্রভাষক পিযুষ কান্তি, কুসুম কলি সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রফেসর এসএম মোহাম্মদ উল্লাহ ও মমতাজ পারভীন মিনু।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ জুলাই, ২০২২ ০৭:১৪ পূর্বাহ্ন