শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৩

    পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

    ১৩ জুলাই, ২০২২ ০৭:১১ পূর্বাহ্ন

    পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের আহত-৩

    পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে খুলনায় প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।


    প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার মালথ গ্রামের মৃত মোফাজ্জেল শেখের ছেলে আবুল হোসেন শেখ গংদের সাথে জায়গা জমি নিয়ে তাদের প্রতিপক্ষ সৎ দুই ভাই মনছোপ আলী শেখ ও মৃত হায়দার আলী শেখ গংদের মধ্যে বিরোধ চলে আসছে। গত রোববার গভীর রাতে মনছোপ আলী ও হায়দার আলী শেখের ছেলেরা রামনাথপুর মৌজাস্থ আবুল হোসেন গংদের ভোগ দখলীয় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘেরাবেড়া দেয়। বিষয়টি জানতে পেরে ঈদের দিন সকালে নামাজ শেষে আবুল হোসেন গংরা উক্ত ঘেরা তুলে দিলে এতে ক্ষিপ্ত হয়ে মনছোপের ছেলে খালেক, মোস্তফা, আব্দুল্লাহ ও আব্দুল মাওলানা অন্যান্য লোকজন নিয়ে আবুলদের বসতবাড়ীতে হামলা করে বেদম মারপিট করে এবং পিটিয়ে ৩ জনকে গুরুতর জখম করে। আহতরা হলেন, আবুল হোসেন শেখ (৬৫), ভাই আকাদ্দেছ শেখ (৬৩) ও তার স্ত্রী রেবেকা বেগম (৫৫)। পরে স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


    এ ব্যাপারে আবুল হোসেন জানান, এর আগেও প্রতিপক্ষরা একাধিকবার আমাদের উপর হামলা ও মারপিট করেছে। সর্বশেষ হামলায় আমার ভাই আকাদ্দেছের মুখের দাড়ি ছিড়ে নেয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মঙ্গলবার খুলনা প্রেরণ করা হয়। ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে। থানা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে থানার ওসি জানিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ১৩ জুলাই, ২০২২ ০৭:১১ পূর্বাহ্ন