শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুর সদরের পশুর হাট ক্রেতা আছে বিক্রি কম

    পিরোজপুর প্রতিনিধি

    ৭ জুলাই, ২০২২ ১০:৩২ অপরাহ্ন

    পিরোজপুর সদরের পশুর হাট ক্রেতা আছে বিক্রি কম

    আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলায় জমতে শুরু করেছে  কোরবানীর পশুরহাট।  তবে বেচাকেনা এখনও সেভাবে জমে উঠেনি। খামারী, ব্যবসায়ী , মৌসুমী পশুপালনকারী ও কৃষকরা বিভিন্ন পশুরহাটে কোরবানির পশু নিয়ে গেলেও বিক্রি হচ্ছে কম । অপর দিকে কোরবানীর হাটগুলো জমিয়ে তুলতে রং বেরং এর ব্যানার দিয়ে গেইট নির্মাণ, মাইকিং করছেন ইজারাদাররা ।

    খোঁজ নিয়ে জানা যায়, পিরোজপুর সদর উপজেলার উল্লেখযোগ্য স্থায়ী ও অস্থায়ী কোরবানীর পশুরহাটগুলো হচ্ছে পাঁচপাড়া বাজার দুর্গাপুর বাজার কদমতলা বাজার দাউদ পুর বাজার  শিকদার মল্লিক বাজার ও সদর । এর হাটের মধ্যে পাঁচ পাড়া ও দুর্গাপুর বাজার  হচ্ছে কোরানীর পশুর সব চেয়ে বড় হাট ।

    পাঁচপাড়া বাজারে বসে সপ্তাহে বৃহস্পতি ও সোমবার আর দুর্গাপুর বাজার বসে রবি এবং বুধবার ।


    বৃৃহস্পতিবার সদরের বাজারে পশু হাটে গিয়ে দেখা যায়, গরু  ও ছাগলের নিয়ে বসে আছেন খামারী, কৃষক ও ব্যবসায়ীরা।

    বাজারে লোক সমাগম হলেও বেচা বিক্রি কম। এ বছর এবার কোরবানীর পশু হিসাবে প্রধান্য পাচ্ছে স্থানীয় খামারে পালিত দেশি জাতের গরু ছাগল।

    তবে যারা কিনতে আসছেন তারা  শুরুতে দাম একটু বেশি বলে জানিয়েছেন। হাটের ইজারাদার সৈয়দ আহসান  এর সাথে কথা বলে জানা যায়, হাটে পশু নিয়ে আসা সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য মাইকের বলা হচ্ছে ।

    বেচা বিক্রি এখন শুরু হয়নি। শেষের দিকে বিক্রি বেশি হওয়ার  সম্ভাবনা রয়েছে । হাটে পশু ব্যবসায়ী ও খামারীদের সঙ্গে কথা বলে জানা যায়, গো-খাদ্যের দাম বেশি থাকায় এবার খামারীদের খরচ একটু বেশি পড়ছে। ফলে গতবারের তুলনায় এবার গরু – ছাগলের দাম একটু বেশি পড়বে বলেও জানান তারা।গতবছর উপজেলায় চাহিদার চেয়ে কুরবানির পশুর পরিমাণ বেশি ছিল এবং করোনার আয় রোজগার কম থাকায় অনেকেই কোরবানী দেয়নি । যে কারণে শেষের দিকে এসে অনেক খামারীকে লোকসান দিয়ে পশু বিক্রি করতে হয়েছে । এরকম বেশকিছু খামারী লোকসানের কারণে এ ব্যবসা ছেড়ে দিয়েছেন। যারা অধিক খরচ করে খামার টিকিয়ে রেখেছেন, তারা এবার লোকসান কাটিয়ে উঠতে পারবেন কিনা এ দুচিন্তায় রয়েছেন।

    পাঁচপাড়া গ্রামের গরু ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, গত বছর ক্ষুদ্র খামারী ও আমার মত ছোট ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবার কি হবে বুঝতাছি না গো-খাদ্যর দাম বেড়ে যাওয়ায় গরুর দাম বেশী । ছোট আকৃতির একটি গরু এ বছর ৫০ হাজার থেকে ৬০ হাজার, মাঝারি আকৃতির গরুর দাম ৬০ থেকে ৯০ হাজার টাকা এবং মোটামোটি বড় গরু ১লক্ষ থেকে ২ লাখ ৫০ হাজার দাম পড়বে। এছাড়া অনেক বড় যে গুলি সেগুলি ৫ লক্ষ টাকার উপরে পড়বে ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর