শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খোলার বিষয়ে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুলাই, ২০২২ ১১:০৫ অপরাহ্ন

    বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস খোলার বিষয়ে মালয়েশিয়ার আগ্রহ প্রকাশ

    বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. দিল আফরোজা বেগমের সঙ্গে বুধবার (৬ জুলাই) ইউজিসি সভাকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম।

    প্রফেসর দিল আফরোজা বেগমের সভাপতিত্বে উক্ত সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, সচিব ড. ফেরদৌস জামান, আইএমসিটি বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া এবং ইউজিসি ও দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    সাক্ষাৎকালে মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়ার অন্যতম সেরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। সর্বশেষ কিউএস বিশ্ব র‍্যাংকিং- এ বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২৮৪ তম। বিশ্ববিদ্যালয়টি ইঞ্জিনিয়ারিং এবং সাইন্সের জন্য খুব ভালো বলে তিনি উল্লেখ করেন। মালয়েশিয়ার সরকার কর্তৃক পরিচালিত এ বিশ্ববিদ্যালয়ে স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা প্রদান করা হয়। প্রতিবেশী দেশ হিসেবে, তাঁর সরকার বিশ্ববিদ্যালয়টির একটি শাখা ক্যাম্পাস বাংলাদেশে খোলার বিষয়ে বেশ আগ্রহী বলে তিনি জানান।

    ইউসিএসআই ইউনিভার্সিটির শাখা ক্যাম্পাস বাংলাদেশে চালুর বিষয়ে প্রফেসর ড. দিল আফরোজা বেগম বলেন, কোন বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বাংলাদেশে চালু করতে হলে পূর্ণাঙ্গ একটি প্রকল্প প্রস্তাব জমা দিতে হবে। প্রস্তাবনায়, শিখন-শিক্ষণ পদ্ধতি, ডিগ্রির বিষয়সমূহ, শিক্ষক তালিকা এবং একাডেমিক কার্যক্রম পরিচালনায় কারা থাকবেন সেটি তুলে ধরতে হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা সহজে ও কম খরচে যাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সমমান ডিগ্রি দেশে বসে অর্জন করতে পারে সেদিকে ইউজিসির দৃষ্টি রয়েছে।

    সভায়, প্রফেসর বিশ্বজিৎ চন্দ বলেন, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য বিদ্যমান সকল শর্ত পূরণ করে আবেদন করতে হবে। তবে, বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাসের ন্যায় শিক্ষা প্রদান নিশ্চিত করতে হবে। শিক্ষার মানে কোন ধরনের ছাড় দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়ের নাম ব্যবহার করে অর্থ উপার্জনের উদ্দেশ্যে সনদ বিক্রি করা যাবে না।

    উল্লেখ্য, লন্ডন স্কুল অব ইকোনমিক্সসহ বেশকিছু বিদেশি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য ইউজিসিতে আবেদন করেছে।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৬ জুলাই, ২০২২ ১১:০৫ অপরাহ্ন