শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পিরোজপুরে ৬ জনকে শুদ্ধাচার পুরস্কারের চেক তুলে দেন জেলা প্রশাসক

    পিরোজপুর প্রতিনিধি

    ৬ জুলাই, ২০২২ ০৮:৩৩ অপরাহ্ন

    পিরোজপুরে ৬ জনকে শুদ্ধাচার পুরস্কারের চেক তুলে দেন জেলা প্রশাসক

    পিরোজপুরে সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষে শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান করা হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুদ্ধাচার পুরস্কার-২০২২ প্রদান অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের উপ-সচিব এ কে এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব হুমাযুন কবির সহ বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ।

    এসময় শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হয় ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার সীমা রানী ধর, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো: তরিকুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসের উপ প্রশাসনিক কর্মকর্তা কিসমত উল মনোয়ার, এস এ শাখার উপ প্রশাসনিক কর্মকর্তা মো: জাকারিয়া এজাজ, নেজারত শাখার জারীকারক মো: জামাল হোসেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অফিস সহায়ক মো: রিয়াজ হোসেন সহ ৬ জন সরকারী কর্মকর্তা ও কর্মচারী।

    এসকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীগন শুদ্ধাচার, নৈতিকতা ও সঠিক ভাবে দায়িত্ব পালন করার জন্য এ পুরস্কার দেয়া হয়। এসময় তাদের উপহার হিসেবে সন্মাননা ক্রেষ্ট ও প্রত্যেকের বেতনের সমান টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সহ অতিথিবৃন্দ।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর