শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • আফগানিস্তানে জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুলাই, ২০২২ ০৯:৪০ পূর্বাহ্ন

    আফগানিস্তানে জরুরি ত্রাণ সামগ্রী পাঠালো বাংলাদেশ

    আফগানিস্তানে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান সি-১৩০ জে মঙ্গলবার ভোর ৬ টায় খাদ্য, বস্ত্র ও জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে কাবুলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং সশস্ত্র বাহিনী বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ সামগ্রী পাঠানো হয়।

    বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান এয়ার মুভমেন্টে উপস্থিত থেকে বিমানের পাইলট ও ক্রুদের বিদায় জানান ।

    আফগানিস্তানের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে গত ২২ জুন শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সহস্রাধিক আফগান  নিহত, প্রায় দুই হাজারের বেশী মানুষ আহত এবং কয়েক শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়।

    এতে দেশটিতে খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাব দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার বন্ধুপ্রতীম রাষ্ট্র আফগানিস্তানের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

    প্রধানমন্ত্রীর ‘সমন্বিত উন্নয়ন’ নীতির ভিত্তিতে ভূমিকম্পসৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগানিস্তানের সাধারণ জনগণের জন্য সাধ্য অনুযায়ী জরুরী মানবিক সহায়তা প্রেরণ করা হচ্ছে।

     




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ জুলাই, ২০২২ ০৯:৪০ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ জুলাই, ২০২২ ০৯:৪০ পূর্বাহ্ন