শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ব্রুনাইয়ের সুলতানকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৬ জুলাই, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন

    ব্রুনাইয়ের সুলতানকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দীন ওয়াদাউলা ইবনি আল মারহুম সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন সাদুল খাইরি ওয়াদিনকে ৯শ’ কেজি আম পাঠিয়েছেন।

    ব্রুনাইয়ে বাংলাদেশ হাইকমিশনে মঙ্গলবার সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধির কাছে বিশেষ ধরনের আম্রপলি আম হস্তান্তর করা হয়। এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।  

    বাংলাদেশ এবং ব্রুনাইয়ের মধ্যে অভিন্ন সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের ভিত্তিতে আন্তরিক সম্পর্ক বিরাজ করছে। এশিয়ার এই দুটি বন্ধু প্রতিম দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উজ্জল ভবিষ্যত গড়ার ক্ষেত্রে এই উপহার  ইতিবাচক ভূমিকা রাখবে।

    গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশের জনগণের দীর্ঘ প্রতিক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন এবং অপরদিকে আগামী ১৫ জুলাই ব্রুনাইয়ের সুলতানের ৭৬তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পাঠানো হলো।

    ব্রুনাইয়ে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা রহমান সুমনা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই উপহার হচ্ছে আন্তরিকতা ও বন্ধুত্বের নিদর্শন।




    সাতদিনের সেরা খবর

    আন্তর্জাতিক - এর আরো খবর

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ঋণ একটি মানবাধিকার : ড. ইউনূস

    ৬ জুলাই, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    চীনে ‘এয়ার শো’তে গাড়িচাপায় প্রাণহানি ৩৫

    ৬ জুলাই, ২০২২ ০৯:৩২ পূর্বাহ্ন