শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ঢাবির ‘ক’ ইউনিটেও ভর্তির সুযোগ পেলেন ফাইয়াজ

    নিজস্ব প্রতিবেদক

    ৫ জুলাই, ২০২২ ০৭:৫৩ পূর্বাহ্ন

    ঢাবির ‘ক’ ইউনিটেও ভর্তির সুযোগ পেলেন ফাইয়াজ

    এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে ভর্তির সুযোগ পেয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।  সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়।

    এতে জীববিজ্ঞান, ফার্মাসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে আবরার ফাইয়াজ মেধাতালিকায় ৪৪তম স্থানে আছেন।

    এ বিষয়ে ফাইয়াজ বলেন, ঢাবিতে শুধু 'ক' ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন। এ ছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেননি।

    এর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৪৫০তম স্থান অর্জন করে যন্ত্রকৌশল বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান আবরার ফাইয়াজ। তাঁর বড় ভাই আবরার ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। তাঁদের বাড়ি কুষ্টিয়া শহরে।

    আবরার ফাইয়াজ আরও বলেন, বুয়েটে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এখন পর্যন্ত তাঁর ৮০ থেকে ৯০ ভাগ সিদ্ধান্ত, বুয়েটে ভর্তি হবেন।

    বর্তমানে ফাইয়াজ গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) কম্পিউটার সায়েন্স বিষয়ে ভর্তি হয়ে আছেন।

    ২০১৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। এ মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিতরা সবাই বুয়েটের ছাত্র ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    শিক্ষা - এর আরো খবর

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    একনিষ্ঠ আওয়ামী লীগার এখন বুটেক্সের ভিসি

    ৫ জুলাই, ২০২২ ০৭:৫৩ পূর্বাহ্ন

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও মেয়েরা এগিয়ে

    ৫ জুলাই, ২০২২ ০৭:৫৩ পূর্বাহ্ন

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    এইচএসসি ও সমমানে কমেছে পাস বেড়েছে জিপিএ-৫

    ৫ জুলাই, ২০২২ ০৭:৫৩ পূর্বাহ্ন